মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Vijay Verma and Fatima Sana Shaikh s dating rumours

বিনোদন | তমন্নার সঙ্গে বিচ্ছেদের পর ফের সম্পর্কে বিজয় বর্মা? অভিনেতার ‘ভালবাসার মানুষ’ কি আমিরের জনপ্রিয় ছবির এই নায়িকা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৫ জুন ২০২৫ ১৭ : ৫৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের হট ব্যাচেলরদের তালিকায় এখন অন্যতম নাম অভিনেতা বিজয় ভার্মা। একদিকে দুর্দান্ত অভিনয়, অন্যদিকে ঝলমলে ব্যক্তিগত জীবন—এই দুইয়ের মিশেলেই বিজয় এখন ট্রেন্ডিং। তমন্না ভাটিয়ার সঙ্গে দীর্ঘ প্রেমপর্বে থাকার পর সদ্য সেই সম্পর্ক ছিন্ন করেছেন বিজয়। আর তারপরেই নাকি দঙ্গল’ ছবি খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি।

 

সম্প্রতি, মুম্বইয়ের এক ক্যাফেতে ফতিমা ও বিজয়কে একসঙ্গে দেখা যায়। ক্যাজুয়াল পোশাকে, প্রাণখোলা হাসি আর এক উষ্ণ আলিঙ্গনের মধ্য দিয়ে বিদায় নেওয়া—এই মুহূর্তগুলোই নেটদুনিয়ায় আগুন ধরিয়ে দেয়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁদের ছবি, আর তারপরই প্রেমের গুঞ্জন ছড়াতে থাকে ইন্ডাস্ট্রিজুড়ে। ফতিমা ছিলেন কালো স্লিভলেস টপ আর ডেনিম জিনসে, খোলা চুলে। অন্যদিকে বিজয় পরেছিলেন হোয়াইট শার্ট, ব্ল্যাক জিনস আর কাঁধে একটা সাইড ব্যাগ, সঙ্গে কালো শেডস। 

 

তবে তাঁদের রসায়নের কারণ শুধু ক্যাফে নয়। জানা যাচ্ছে, মনীশ মালহোত্রার প্রযোজনায় ‘গুস্তাখ ইশ্‌ক’ ছবিতে একসঙ্গে দেখা যাবে বিজয় ও ফতিমাকে। আগে যার নাম ছিল ‘উল-জলুল ইশ্‌ক’। তবে বাস্তব জীবনেও কি এই প্রেমের গল্প সত্যি হতে চলেছে? উত্তর পেতে হলে আরেকটু অপেক্ষা। 
 প্রসঙ্গত, দীর্ঘ দু’বছরের সম্পর্কে ছিলেন বিজয় ও তমান্না। ‘লাস্ট স্টোরিজ ২’-এর সেটেই আলাপ থেকে প্রেম। একসময় তাঁদের রোম্যান্স ছিল বলিউডের অন্যতম আলোচ্য বিষয়। তবে ২০২৫ সালের মার্চে সম্পর্কের ইতি টানেন তাঁরা। সূত্র বলছে — তামান্না যেখানে চেয়েছিলেন ‘স্থায়ী কিছু’, সেখানে বিজয় নাকি আরও কিছু সময় নিজেকে কেরিয়ারের দিকে ফোকাস করতে চেয়েছিলেন।

 

বিজয়-ফতিমার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে যাওয়র পরেই নেটিজেনরা বলছেন.– “ও তো কখনই তমন্নাকে সিরিয়াসলি নেননি!”, “ফতিমার উচিত এখন কেরিয়ারে মন দেওয়া, প্রেম নয়!”, “অসুখী সম্পর্কে থাকার চেয়ে ব্রেকআপ করাই ভাল।”

 


তমান্নার সঙ্গে গুডবাই, ফতিমার সঙ্গে নতুন শুরু? নাকি শুধুই সিনেমার প্রচারের আগাম হাইপ? বলিউডে প্রেম আর গুঞ্জন — কোনওটাই চুপিচুপি থাকে না। এখন দেখার, ‘গুস্তাখ ইশ্‌ক’-এর রিল রোম্যান্স রিয়েল লাইফে সত্যি হয় কি না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া