বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ২৫ জুন ২০২৫ ১৭ : ৩৭Soma Majumder
নিজস্ব সংবাদদাতা, মুম্বইঃ ১৯৯০ থেকে ২০১৬, প্রায় ২৩ বছরের বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে রাজত্ব করেছেন শাহরুখ খান, সলমন খান এবং আমির খান। কিন্তু সেই জয়ের ধারা ভেঙে দিয়েছেন দক্ষিণের নায়ক। তিনি রজনীকান্ত। তিনি তিন খানকে সেই সময়ে পিছনে ফেলে দিয়েছিলেন যখন তাঁরা কেরিয়ারে শীর্ষে ছিলেন। তথাকথিত বলিউড ঘরানার বাইরের ছবির মাধ্যমেই ৬০ বছর বয়সে তিনি শাহরুখ, সলমন, আমিরকে পিছনে ফেলে দিয়েছিলেন।
নয়ের দশক থেকে ২০০০-এর মাঝামাঝি পর্যন্ত প্রতি বছর ভারতীর ছবির আয়ের নিরিখে এক নম্বরে ছিল শাহরুখ, সলমন কিংবা আমির খানের ছবি। 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', 'রাজা হিন্দুস্তানি', 'দিল তো পাগল হ্যায়', 'হাম সাথ সাথ হ্যায়', 'মহব্বতে', 'কাভি খুশি কাভি গম', 'দেবদাস', 'কাল হো না হো' এবং 'বীর জারা'-এর মতো ছবি ভারতীয় সিনেমায় খানদের জন্য জয়জয়কারের ধারা অব্যাহত রাখে। ২০০৫ সালে সলমনের 'নো এন্ট্রি' ৭৫ কোটি এবং আমিরের 'মঙ্গল পান্ডে' ৫২ কোটি আয় করলেও, রজনীকান্তের 'চন্দ্রমুখী' তাঁদের পিছনে ফেলে দেয়। সেবছর তামিল সুপারস্টারের ছবি বিশ্ব জুড়ে ৯০ কোটি টাকা কামিয়েছিল।
এরপর পাঁচ বছর বাদে ফের স্বমহিমায় ফিরে আসেন রজনীকান্ত। ২০১০ সালে সলমনের সবচেয়ে বড় হিট ছিল 'দাবাং'। প্রায় ২২১ কোটি টাকা আয় করেছিল সেই ছবি। শাহরুখের 'মাই নেম ইজ খান'ও বিদেশে হিট হয়, আয় করে ২২০ কোটি। কিন্তু দুটি সিনেমাকেই ছাপিয়ে যায় রজনীকান্তের 'এন্থিরান'। ২৮৩ কোটি কামিয়ে সেবছর তিন খানকে হারিয়ে দেন তিনি।
২০১৮ সালেও রজনীকান্তের '২.০' বিপুল হিট হয়। তবে ততদিনে তিন খান তাঁদের সর্বোচ্চ আয়ের সীমা ছাড়িয়ে গেছেন। আমিরের 'থাগস অফ হিন্দুস্তান', 'সলমানের 'রেস ৩' এবং শাহরুখের 'জিরো' সিনেমাটিকে পেছনে ফেলে দেয় দক্ষিণের '২.০'।
২০২৩ সালে রজনীকান্তের 'জেলর' বিশ্ব জুড়ে ৬০০ কোটি টাকা আয় করে। আজও অপ্রতিরোধ্য রজনীকান্ত। ৭৪ বছরে ফের বড়সড় ধামাকা নিয়ে ফিরছেন সুপারস্টার। তাঁকে পরবর্তীতে লোকেশ কানাগরাজের 'কুলি' ছবিতে দেখা যাবে। আগামী ১৪ আগস্ট বিশ্বব্যাপী ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি