বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Brad Pitt and Tom Cruise Reunite After 24 Years at F1 Premiere

বিনোদন | ২৪ বছরের দূরত্ব সরিয়ে একসঙ্গে ছবির প্রিমিয়ারে ব্র্যাড ও টম! তবে কি বড়পর্দায় ফিরছে এই সুপার-জুটি?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৫ জুন ২০২৫ ১৬ : ২২Rahul Majumder

আজকাল ওয়েব ডেস্ক: লন্ডনের ব্র্যাড পিটের নয়া ছবি ‘এফ ওয়ান’ (F1)-এর প্রিমিয়ারের রেড কার্পেট সাক্ষী রইল এক কিংবদন্তি মুহূর্তের—একসঙ্গে দেখা গেল ব্র্যাড পিট ও টম ক্রুজ-কে! ‘এফ ওয়ান’ (F1)-এর প্রিমিয়ারে যখন ব্র্যাড হাজির হলেন, তাঁর পাশে দেখা গেল টম ক্রুজকে—এবং ঠিক তাতেই শেষ দর্শকের হল ২৪ বছরের দীর্ঘ প্রতীক্ষা।

 

 

দু’জনে একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিলেন, করলেন পরস্পরকে হাসিমুখে আলিঙ্গন, আর চারপাশে ভিড় জমাল ক্যামেরার ফ্ল্যাশ—এ যেন হলিউডের দুই সুপারস্টারের হারিয়ে যাওয়া ব্রোম্যান্সের নতুন অধ্যায়।

 

হলিউডের এই শীর্ষস্থানীয় দুই বিখ্যাত তারকা শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল ২০০১ সালে। তাই অনেকে প্রশ্ন করছেন—এই জুটি একসঙ্গে রেড কার্পেটে হাঁটলে এত শোরগোল কেন? কারণ, শেষবার ব্র্যাড-টম-কে একসঙ্গে ক্যামেরায় ধরা পড়তে দেখা গিয়েছিল ২০০১ সালের ‘আমেরিকা: আ ট্রিবিউট টু হিরোজ ’ কনসার্টে। তার আগে এই দুই তারকা একমাত্র একসঙ্গে অভিনয় করেছিলেন ১৯৯৪ সালের কাল্ট হরর-ফ্যান্টাসি ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’ ছবিতে।

 

এখন তাঁদের আবার একফ্রেমে দেখা যাওয়া মানে শুধু পুরনো স্মৃতি নয়, বরং প্রশ্ন—তাঁরা কি আবার কোনও ছবিতে একসঙ্গে আসছেন? যদিও মূল ফোকাস ছিল ব্র্যাড পিটের নতুন সিনেমা ‘এফ ওয়ান’, যেখানে তিনি অভিনয় করছেন সানি হেইস চরিত্রে—এক প্রাক্তন ফর্মুলা ওয়ান রেসার, যিনি ফিরে আসছেন ট্র্যাকে একজন তরুণ ড্রাইভারকে মেন্টর করতে। ড্যামসন ইড্রিস অভিনয় করেছেন সেই তরুণ রেসারের চরিত্রে, আর এই সিনেমার স্পেশালিটি হল—বাস্তব এফ ওয়ান উইকেন্ডে শুটিং, যেখানে ব্র্যাড ও ড্যামসন নিজেরাই গাড়ি চালিয়েছেন!

 


ড্যামসন ইড্রিস, এই প্রজন্মের প্রতিভাবান অভিনেতা, স্পষ্ট করেই জানালেন তাঁর জীবনের সবচেয়ে সুররিয়াল মুহূর্তটি। এক রেড কার্পেট সাক্ষাৎকারে বলেন— “সেই মুহূর্তটা ছিল ইংল্যান্ডের সিলভারস্টোনে। আতসবাজি ছুটছে, আমি ডানদিকে দেখি ম্যাক্স ভেরস্টাপেন, বাঁদিকে ব্র্যাড পিট! আর আমি ভিতরে ভিতরে তো চিৎকার করছিলাম—ভাবছিলাম, আমি কীভাবে আরও হ্যান্ডসাম দেখাবো! কারণ, ব্র্যাড পিট যে অসম্ভব হ্যান্ডসাম! আমি ধন্য যে এই ছবির অংশ হতে পেরেছি।”

 

সিনেমায় একাধিক রিয়েল লাইফ এফ ওয়ান (F1) তারকা ক্যামিও থাকছে—যা দর্শকদের কাছে এক্সট্রা থ্রিল এনে দেবে নিঃসন্দেহে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া