বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Priya Sachdev s Old Interview Resurfaces after Sunjay Kapur Passes Away at 53

বিনোদন | ‘ওঁদের সম্পর্কটা একেবারে…’ মরেও শান্তি নেই! সঞ্জয়ের সঙ্গে করিশ্মার বিয়ে নিয়ে মুখ খুললেন তৃতীয় স্ত্রী প্রিয়া

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৫ জুন ২০২৫ ১৫ : ৪৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ১২ জুন, ইংল্যান্ডে পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন শিল্পপতি সঞ্জয় কাপুর। বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। আমিরশাহী থেকে ইংল্যান্ড—জীবনের শেষ খেলায় মাঠেই থেমে গেল তাঁর হৃদস্পন্দন। সঞ্জয়ের মৃত্যুর পর তাঁর তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব-এর একটি পুরনো সাক্ষাৎকার ফের উঠে এসেছে আলোচনায়। ‘কিন অ্যান্ড কাইন্ডেস’ নামের এক পডকাস্টে তাঁর কথোপকথনে প্রিয়া জানিয়েছিলেন—সঞ্জয়ের সঙ্গে তাঁর প্রথম পরিচয়, সম্পর্কের শুরু, আর প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপুরের সঙ্গে তাঁর ‘অপ্রচলিত’ বৈবাহিক জীবন নিয়ে খোলামেলা বক্তব্য।

 

প্রিয়া বলেন, “তখন ও (সঞ্জয়) বিবাহিত ছিল। করিশ্মা ও তাঁদের সন্তানরা তখন মুম্বইয়ে থাকত, আর ওর ব্যবসা ছিল দিল্লিতে। সপ্তাহান্তে ও বাবা হয়ে দেখা করতে যেত। সেখানেই আমাদের বন্ধুত্ব শুরু হয়… পরে ওর বিবাহ বিচ্ছেদ হয়।” তিনি আরও বলেন, “ওঁদের সম্পর্কটা একেবারে সাধারণ ছিল না। কিন্তু সেই সম্পর্ক থেকে দু’টি অসাধারণ সন্তান এসেছে। আমরা ওদের খুব ভালবাসি। আজ আমরা সবাই মিলেমিশে একসঙ্গে একটা সুন্দর পরিবার।”

 

সঞ্জয়ের  প্রথম বিয়ে হয়েছিল ডিজাইনার নন্দিতা মহতানির সঙ্গে ১৯৯৬ সালে। সেই সম্পর্ক চার বছরের মধ্যেই ভেঙে যায়। এরপর ২০০৩ সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন বলি অভিনেত্রী করিশ্মা কাপুরের সঙ্গে। তাঁদের দুই সন্তান—সামাইরা (২০০৫) ও কিয়ান (২০১০)।২০১৪ সালে এই দম্পতি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন, এবং ২০১৬-তে তাঁদের সেই বিচ্ছেদ চূড়ান্ত হয়। এরপর ২০১৭ সালে সঞ্জয় বিয়ে করেন প্রিয়া সচদেবকে। তাঁদের এক পুত্রসন্তান, আজারিয়াস।

 

সঞ্জয়ের মৃত্যুর কারণ শুরুতে হৃদরোগ বলে জানা গেলেও, পরে ফলাফলে উঠে আসে মারাত্মক মৌমাছির হুল ফোটানো থেকে এলার্জি জনিত শকে হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে—এই সম্ভাবনাও। তবে, সঞ্জয়ের মৃত্যুর সঠিক কারণ সরকারি ভাবে এখনও জানানো হয়নি। ১২ জুন মৃত্যুর পর, দিল্লির লোধি রোড শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ২২ জুন তাজ প্যালেস হোটেলে অনুষ্ঠিত হয় প্রার্থনাসভা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া