বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Controversial advertisement of Virat Kohli and Genelia D Souza got banned for being too bold

বিনোদন | অনুষ্কা নয় জেনেলিয়ার সঙ্গে মাঝ আকাশে যৌনতায় মাতেন বিরাট! কেন সেই সময় ধামাচাপা পড়ে যায় সত্যিটা?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৫ জুন ২০২৫ ১৫ : ২০Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি ও জেনেলিয়া ডি'সুজা। একজন ২২ গজের মহাতারকা, অন্যজন বলিউডের মিষ্টি নায়িকা। কিন্তু এই দুই তারকা একবার জুটি বেঁধে এমন একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন, যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। এমনকী বিজ্ঞাপনটি টেলিভিশনে দেখানোর জন্য অনুপযুক্ত বলেও বিবেচিত হয়ে। শেষ পর্যন্ত ‘অতিরিক্ত বোল্ড’ তকমা পাওয়ায় নিষিদ্ধ হয়ে যায় সেটি। চলে যায় লোকচক্ষুর আড়ালে।


কী ছিল সেই বিজ্ঞাপনে? একটি ঘড়ির ব্র্যান্ডের বিজ্ঞাপন ছিল সেটি। জেনেলিয়া ছিলেন বিমানসেবিকার ভূমিকায়। আর ‘পাইলট’ ছিলেন বিরাট। বিজ্ঞাপনে দেখানো হয় বিমান চলাকালীনই তাঁরা শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য প্রলুব্ধ হতে থাকেন। শেষমেষ যাত্রীদের প্রাণের ঝুঁকি নিয়েও ‘পাইলট’ বিরাট সেই প্রস্তাবে রাজি হয়ে যান।

আসলে বিজ্ঞাপনটিতে ইঙ্গিত করা হয়, বিমানের চালক ও বিমানকর্মীরা যাতে আকাশে যৌনতায় মাততে পারেন, সেই কারণেই নাকি অটোপাইলট ব্যবস্থা চালু করা হয়েছিল! সম্প্রতি বিস্মৃতির অতল থেকে বিজ্ঞাপনটির একটি ছোট্ট অংশ ফের ভেসে উঠেছে নেটমাধ্যম রেডিট-এ। সুযোগ পেয়েই পুরনো বিতর্ক উস্কে দিয়েছেন নেটিজেনরাও। জনৈক নেটিজেন লিখেছেন, “বিরাট আর জেনেলিয়ার বিজ্ঞাপনটি এতটাই বিতর্কিত ছিল যে, মুক্তির সঙ্গে সঙ্গেই তা নিষিদ্ধ হয়ে যায়।”

শুধু ‘প্রাপ্তবয়স্ক’ দৃশ্যই নয়, নিছক মজার ছলে যাত্রীদের জীবনকে বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্যও বিজ্ঞাপনটির সমালোচনা করা হয়েছিল বলে খবর। দেশ ১৪০ কোটিতে পৌঁছে গেলেও প্রকাশ্য যৌনতা নিয়ে যে দেশবাসীর শুচিবায়ু রোগ আজও সমান তা আর বলার অপেক্ষা রাখে না। কিছুটা সেই তালে তাল মিলিয়েই নেটিজেন দের একাংশ বড়ই অসন্তুষ্ট বিজ্ঞাপনটি ফের আলোচনায় আসায়। তাঁদের মতে, পাইলট এবং বিমানসেবিকার মতো গুরুত্বপূর্ণ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এভাবে দেখানো খুবই অপমানজনক। পাশাপাশি এতে নতুন প্রজন্মের কাছেও ভুল বার্তা পৌঁছয়। তবে টেলিভিশনের পর্দায় নিষেধাজ্ঞা জারি হলেও, বিতর্কিত সেই বিজ্ঞাপন কিন্তু আজও ইউটিউবে দেখা যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া