সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Esha Gupta Clears the Air on Hardik Pandya Link-Up

বিনোদন | হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে গোপনে মাখোমাখো শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন? বিস্ফোরক স্বীকারোক্তি ঈশা গুপ্তার!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৫ জুন ২০২৫ ১৩ : ৪০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: অবশেষে মুখ খুললেন বলি অভিনেত্রী ঈশা গুপ্তা। অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। একেবারে স্পষ্টভাবে এই জল্পনার জবাব দিলেন ‘রাজ ৩’ খ্যাত অভিনেত্রী। এক সাক্ষাৎকারে ঈশা বললেন, ‘‘হ্যাঁ, এক সময় আমাদের মধ্যে কথা হচ্ছিল ঠিকই। তবে ওটা ডেটিং ছিল না। আমরা ক'মাস কথা বলেছিলাম, ব্যস। সম্পর্কের সেই ‘হতে পারে, নাও-হতে পারে’ পর্যায়ে গিয়েই শেষ। দেখা হয়েছিল এক-দু’বার, এর বেশি কিছু নয়।’’

 

কিন্তু কি সত্যিই কোনওদিন প্রেম হওয়ার সম্ভাবনা ছিল? সেই প্রশ্নের জবাবে ঈশা বলেন, ‘‘সম্ভাবনা তো ছিল, কিন্তু মিল হয়নি। সময়ও মেলেনি। তাই ব্যাপারটা নিজে থেকেই থেমে যায়। কোনও তিক্ততা, কোনও অযথা নাটক ছিল না। ওটা হওয়ার কথা ছিল না, আর হয়ওনি।’’ অর্থাৎ ঈশা গুপ্তা জানিয়ে দিলেন, হার্দিকের সঙ্গে কথা হয়েছিল ঠিকই, কিন্তু ডেটিং নয়। সম্পর্কের আগেই শেষ হয়ে যায় সবকিছু।

 

২০১৯ সালে ‘কফি উইথ করণ’ টক শো-তে হার্দিক পাণ্ডিয়ার বিতর্কিত মন্তব্য ঘিরে তোলপাড় হয়েছিল দেশ। সে সময় সেই মন্তব্যের সমালোচনা করেছিলেন ঈশাও। তবে এখন বলছেন, ‘‘সেই ঘটনার সময় আমাদের কথা বলাও বন্ধ হয়ে গিয়েছিল। ফলে ওসব নিয়ে আমার মনে কিছুই হয়নি।’’ তবে এখন আর এ নিয়ে কিছু বলার নেই বলেই সাফ জানিয়ে দিলেন তিনি।
 

সর্বশেষ ঈশাকে দেখা গিয়েছে এমএক্স প্লেয়ারের ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘আশ্রম’-এ, যেখানে ববি দেওল, চন্দন রায় সান্যাল এবং অদিতি পোহাঙ্করের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। এবার তাঁকে দেখা যাবে ধ্বনি গৌতম পরিচালিত ছবি ‘ভাই ভাই’-তে, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন সোনিয়া রতী এবং হিতেন পটেল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া