বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Jaideep Ahlawat compares Ranbir Kapoor with Shah Rukh Khan on stardom and talent

বিনোদন | 'রণবীর তুখোড় অভিনেতা তবু শাহরুখের মতো তারকা হতে পারবেন না!' কোন যুক্তিতে এমন বিস্ফোরক দাবি জয়দীপ আহলাওয়াতের?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২৫ জুন ২০২৫ ১২ : ২১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: রণবীর কাপুরকে নিয়ে সরাসরি মন্তব্য, আর তার সঙ্গেই শাহরুখ খান‌ সম্পর্কে অকপট স্বীকারোক্তি — অভিনেতা জয়দীপ আহলাওয়াতের সাম্প্রতিক বক্তব্যে বলিউডে যেন নতুন করে জমল 'জনপ্রিয়তা বনাম প্রতিভা' বিতর্ক।

 

'আমি খুবই ছোট মানুষ এই ব্যাপারে কিছু বলার,'—এই বিনয়ী স্বীকারোক্তির সঙ্গেই শুরু করেন জয়দীপ। কিন্তু তারপরেই বলেন এমন কিছু কথা, যা নেটদুনিয়ায় রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে।

 

রণবীর প্রসঙ্গে জয়দীপ বলেন,“রণবীর কাপুর একজন অসাধারণ, দুর্দান্ত অভিনেতা। কিন্তু তিনি হয়তো কোনওদিন শাহরুখ খানের মতো এত বড় তারকা হবেন না! কারণ শাহরুখ কেবল অভিনয়ের জোরে নয়, তিনি যে মানুষের সঙ্গে এক অসাধারণ 'যোগাযোগ' তৈরি করেছেন, সেটাই তাঁকে 'কিং খান' বানিয়েছে।”

 

জয়দীপ স্পষ্ট করে দেন, শুধুমাত্র অভিনয় নয়, একজন তারকার হয়ে ওঠার পিছনে মানুষের সঙ্গে এক আত্মিক সম্পর্ক তৈরি করাটাও ভীষণ জরুরি। 'পাতাললোক' খ্যাত এই অভিনেতার কথায়, “শুধু প্রতিভা থাকলেই কেউ শাহরুখের মতো বিশাল তারকা হতে পারেন না।”

 

এই একই সাক্ষাৎকারে জয়দীপ জানান, রণবীর অভিনীত ‘রামায়ণ’-এ অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে এও জানান, ২০১১ সালে ‘রকস্টার’-এ রণবীরের সঙ্গে ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

 

অন্যদিকে সামনে আসছে আরও বড় চমক। শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন জয়দীপ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে রয়েছেন রানি মুখার্জি, দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, সুহানা খান, আরও অনেক তারকা।

 

বলিউডে তারকারা শুধু অভিনয়ে নয়, মানুষের সঙ্গে যে হৃদয়ের সম্পর্ক তৈরি করেন, সেটাই তাদের 'কিং' অথবা কিংবদন্তি করে তোলে— জয়দীপের এই খোলামেলা মন্তব্যে তা যেন আরও একবার স্পষ্ট।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া