বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২৫ জুন ২০২৫ ০৯ : ১২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ইউনিভার্সে এবার ঢুকছেন অভিষেক বচ্চন? আর 'জুনিয়র বচ্চন'-এর এই চরিত্রটি নাকি অনেকটা 'অ্যনিম্যাল'-এ কসাইরূপী 'আজিজ' রণবীরের মতো হতে চলেছে! রকমসকম দেখে কিন্তু সে সম্ভাবনা প্রবল বলেই মনে হচ্ছে। খুলেই বলা যাক বিষয়টা।
‘অর্জুন রেড্ডি’, ‘কবীর সিং’, ‘অ্যানিম্যাল’— একের পর এক নিজের পরিচালিত ছবির মাধ্যমে বক্স অফিসে তোলপাড় ফেলে দেওয়া সন্দীপ রেড্ডি ভাঙ্গার টিম থেকে এবার আসছেন এক নতুন পরিচালক। তাঁর নাম শান্মুখ গৌতম ঘন্টাশালা, যিনি এবার অভিষেক বচ্চনকে নিয়ে তৈরি করতে চলেছেন এক অ্যাকশন থ্রিলার— আর এই ছবিতেই অভিষেককে দেখা যাবে এক কসাইয়ের চরিত্রে!
বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, পিপলস মিডিয়া ফ্যাক্টরি প্রযোজিত এই ছবি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে। ‘জাঠ’ দিয়ে হিন্দি ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করে এবার তাঁরা বছরের শেষের দিকে শ্যুটিং শুরু করতে চলেছে এই নতুন থ্রিলারের।
শান্মুখ এর আগে ‘অর্জুন রেড্ডি’, ‘কবীর সিং’ ও ‘অ্যানিমাল’-এর মতো ছবিতে ভাঙ্গার সহযোগী ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। এবার নিজেই ক্যামেরার পেছনে দাঁড়িয়ে তৈরি করবেন সেই ঘরানার আরও এক তীব্র, ধারালো সিনেমা।
মজার বিষয় হল, ‘অ্যানিম্যাল’-এর পোস্ট ক্রেডিট দৃশ্যে যেমন রণবীর কাপুরকে দেখা গিয়েছিল এক রক্তমাখা কসাই রূপে, অভিষেকের লুকও সেই একই ধাঁচে তৈরি হচ্ছে বলে খবর। বর্তমানে তিনি শাহরুখ খানের সঙ্গে ‘কিং’-এ খলচরিত্রে অভিনয় করছেন, আর এই নতুন ছবিতে তাঁর লুক ও চরিত্র আবার নতুন করে চমকে দিতে পারে সিনেপ্রেমীদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি