বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | অভিনয়ের নয় এবার নতুন ভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়, নতুন শুরু নিয়ে কী বললেন অভিনেত্রী?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৩ জুন ২০২৫ ২০ : ৪৮Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: অভিনয়ের পর এবার নতুন ভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রথমবারের একটি বাংলা ছবির উপস্থাপনা করছেন তিনি। ছবির নাম ‘দাঁতের লড়াই’। এই ছবির প্রযোজনার দায়িত্বে সেভেন হর্স প্রোডাকশন এবং পরিচালনা রয়েছেন বিপ্লব কয়াল।

 

 

 

‘দাঁতের লড়াই’ একটি গ্রামীণ পটভূমিতে গড়ে ওঠা সামাজিক গল্প। গল্পের মুখ্যচরিত্রে রয়েছে খুকু নামের একটি মেয়ে। যার প্রিয় মুখোরোচকের নামই ‘দাঁতের লড়াই’। এই সামান্য লজেন্সকে ঘিরে গড়ে ওঠা খুকুর জীবনের টানাপোড়েন এবং ছোট ছোট স্বপ্ন নিয়েই ছবির বিভিন্ন আবেগঘন মুহুর্ত।

 

 

 

ছবি প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, "দাঁতের লড়াই এক কথায় একটি হৃদয়স্পর্শী ছবি। পরিচালক বিপ্লব কোয়াল ও তাঁর টিম যখন এই সিনেমাটি প্রেজেন্ট করার প্রস্তাব দেন, তখন আমি আগ্রহ নিয়ে ছবিটি দেখি। দেখার পর মনে হয়েছে, এটি একটি সুন্দর ও মননশীল কাজ, যা মানুষের মন ছুঁয়ে যাবে। তাই সিদ্ধান্ত নিই এই ছবির সঙ্গে যুক্ত হওয়ার। এই প্রথম প্রেজেন্টার হিসাবে কাজ করছি, তাই এক নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি।"

 

 

 

 

ছবির মুখ্য চরিত্র 'খুকু' র ভূমিকায় রয়েছেন শিশু শিল্পী আকাঙ্ক্ষা সেনগুপ্ত। মেয়েটির বাবার চরিত্রে থাকছেন অভিলাষ চক্রবর্তী, ও মা-র চরিত্রে রয়েছেন স্বস্তিকা দাস। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পার্থ ঘটক, চৈতালি জানা এবং বাবলু বন্দ্যোপাধ্যায়।

 

 

 

ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক বিপ্লব কয়াল নিজেই। বুবাই হালদার ক্যামেরা ও এডিটিং-এর দায়িত্ব সামলেছেন। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সুবীর চট্টোপাধ্যায়। ১১ জুলাই বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া