বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৩ জুন ২০২৫ ১৯ : ৪১Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: স্টার জলসার ধারাবাহিক 'গীতা এলএলবি'র অনুকরণে তৈরি হয়েছে হিন্দি মেগা 'অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি'। ধারাবাহিকেও নায়িকার চরিত্রের দাপট ফুটে উঠছে। প্রথম থেকেই দর্শক পছন্দ করেছেন 'অঞ্জলি' রূপে বাঙালি নায়িকা শ্রীতমা মিত্রকে। স্টার জলসার 'গীতা এলএলবি'র টিআরপি লিস্টে দারুণ সাফল্য আর দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই হিন্দি মাধ্যমে শুরু হয়েছে এই ধারাবাহিক। ব্লুজ প্রোডাকশন হাউজের ব্যানারে স্টার প্লাসে সম্প্রচারিত হচ্ছে 'অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি'।
শুরু থেকেই এই ধারাবাহিকও টিআরপি-তে দারুণ ফল করছে। মুখ্য চরিত্রে শ্রীতমা ও অঙ্কিত রায়জাদা। কিছুদিন আগেই এই ধারাবাহিক শেষ হওয়ার গুঞ্জন এসেছিল। তবে শেষ না হলেও বড়সড় লিপ আসছে এই মেগায়। এক ধাক্কায় ২০ বছর এগিয়ে যাচ্ছে ধারাবাহিকের গল্প।
নতুন মোড়ে থাকছেন না নায়ক আমন সিং রাজ। অর্থাৎ অঙ্কিতকে আর দেখা যাবে না 'আমন'-এর চরিত্রে। এই খবরে নিজেই সিলমোহর দিয়েছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, তাঁকে যেভাবে গল্পটি বলা হয়েছিল, তা না হয়ে এখন অন্য খাতে এগোচ্ছে। নতুন মোড়ে তাঁকে যে চরিত্রটিতে অভিনয় করতে হতো, তাতে তিনি মোটেই রাজি নন। বয়স্ক চরিত্রে এই মুহূর্তে কাজ করতে ঘোর আপত্তি তাঁর। তাই চ্যানেলের সঙ্গে বোঝাপড়া করেই ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অঙ্কিত।
অঙ্কিত ধারাবাহিক ছাড়লেও, শ্রীতমা থাকছেন মুখ্য চরিত্রেই। জানা যাচ্ছে, এবার নতুন নায়ক হয়ে এই ধারাবাহিকে আসছেন তুষার ঢেম্বলা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি