বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ২৩ জুন ২০২৫ ১৭ : ৩৬Rahul Majumder
এই সময়ে দাঁড়িয়ে যখন বাংলা চলচ্চিত্রে প্রায়শই দেখা যায় ছকবাঁধা গল্প, নির্দিষ্ট বিনোদন ফর্মুলা, তখন সেই গতানুগতিক ধারার ঠিক বিপরীতে হেঁটেছে ‘পক্ষীরাজের ডিম’। এই ছবি যেন একেবারে অন্যরকম। স্বপ্ন আর বাস্তবতার সীমারেখা মুছে দিয়ে তৈরি হয়েছে এক রহস্যে মোড়া জগৎ—যেখানে ছোটদের মতো বড়রাও খুঁজতে থাকেন সেই অলীক পক্ষীরাজের ডিম! এই সিনেমা শুধুমাত্র শিশুদের জন্য নয়—বরং এমন এক অভিজ্ঞতা যা প্রাপ্তবয়স্কদের মনেও নাড়া দেয়। ছবির কাহিনি, আবহ এবং ব্যাকগ্রাউন্ড স্কোর—সবটাই তৈরি করে এক ঘোরের জগৎ।এই ছবি দেখার পর মনে পড়ে যায় ছোটবেলার স্বপ্নগুলো, যেগুলো হয়তো হারিয়ে গিয়েছিল ব্যস্ত জীবনের চাপে। এই ছবি মনে করিয়ে দেয়—স্বপ্ন দেখার কোনও বয়স হয় না।
ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মতে, এ ছবি নিঃসন্দেহে ২০২৫-এর অন্যতম সেরা সাহসী বাংলা ছবি। তাহলে কি আসবে ‘পক্ষীরাজের ডিম’-এর সিক্যুয়েল তথা রেনবো-জেলি ইউনিভার্সের তিন নম্বর ছবি? আর সে ছবি তৈরি হলেও কী হবে তার প্রেক্ষাপট? পরিচালক সৌকর্য ঘোষালের কাছে প্রশ্ন রেখেছিল আজকাল ডট ইন।
রাখঢাক না রেখে, অকারণে আলো-আঁধারি মন্তব্য না করে নিজস্ব ছন্দে সৌকর্য বললেন, “আমার তো ভীষণ ইচ্ছে এই ইউনিভার্সের তিন নম্বর ছবিটা বানানোর। সেই ইঙ্গিতও দিয়ে রেখেছি ‘পক্ষীরাজের ডিম’-এর একেবারে শেষে। তবে ইঙ্গিত আছে বলেই সেই ছবির গল্পকে আন্দামান দ্বীপপুঞ্জের প্রেক্ষাপটেই নিয়ে গিয়ে ফেলব, সেরকম কোনও মানে নেই। কিন্তু ‘আকাশগঞ্জ’ তো থাকবেই।”
সামান্য থেমে সৌকর্য অবশ্য মনে করিয়ে দিলেন – “তবে সবটাই নির্ভর করছে দর্শকের চাহিদার উপরে। ওঁরা ‘রেনবো জেলি’ ভালবেসেছিলেন বলেই ‘পক্ষীরাজের ডিম’ তৈরি করার সাহস এবং তাগিদ দু’টোই পেয়েছিলাম। এই ছবিকেও ভালবাসলে ‘পক্ষীরাজের ডিম’-এর সিক্যুয়েলও বানাব। তবে এক্ষুনি নয়। কারণ, ঘোঁতন-পপিন্স ততদিনে আরও একটু হয়তো বড় হয়ে যাবে, তাঁদের সম্যক উপযোগী চিত্রনাট্যও তো বুনতে হবে। মাথায় ছক একটা কাটা আছে অবশ্য...দেখা যাক।”
‘ঘোঁতন’ তথা ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা মহাব্রত বসু এ প্রসঙ্গে বললেন, “ ‘ঘোঁতন’ চরিত্রটার মধ্যে খানিক নিজেকে খুঁজে পাই। আমি তো অভিনয় করতে বেশ উৎসাহী। ‘পক্ষীরাজের ডিম’ ছবিতে শুটিং এক মন ভাল করা অভিজ্ঞতা আমার কাছে। তাই ‘ঘোঁতন’-কে যদি আবার পর্দায় ফেরানোর পরিকল্পনা করা হয়, আমি তো ভীষণই আগ্রহী হব। খুব ভাল লাগবে যদি ‘পক্ষীরাজের ডিম’-এর সিক্যুয়েল হয়।”
‘পপিন্স’ ওরফে অনুমেঘা ব্যানার্জি অল্প কথায় বললেন, “অভিনয় মন্দ লাগে না। যখন ‘রেনবো জেলি’-তে অভিনয় করেছিলাম, কিছুই বুঝতাম না। এখন অল্প বড় হয়েছি, তাই সামান্য বোঝার চেষ্টা করি। দাদা, মানে সৌকর্য ঘোষাল হাতে ধরে আমাদের অভিনয় শিখিয়েছেন। অবশ্য এখন পড়াশোনার উপরেই আমার বেশি ফোকাস। তবে, হ্যাঁ যদি ঘোঁতন-পপিন্সকে ফের পর্দায় আনার উদ্যোগ নেওয়া হয়, খুব খুশি হব।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি