মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | Wayne Rooney: কোচ হিসেবে ফ্লপ, ১৫ ম্যাচেই চাকরি গেল রুনির

Sampurna Chakraborty | ০২ জানুয়ারী ২০২৪ ২১ : ০৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চাকরি গেল ওয়েন রুনির। বর্মিংহ্যাম সিটির কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল ইংল্যান্ডের অন্যতম সেরা স্ট্রাইকারকে। ১৫ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয়। হার ন"টিতে। তার জেরেই ছাঁটাই করা হল ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে। লিডস ইউনাইটেডের কাছে ০-৩ গোলে হারায় পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বর্মিংহ্যাম সিটির পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, "দল চেষ্টা করেছে। কিন্তু সাফল্য পায়নি। আমরা যে রেজাল্ট প্রত্যাশা করেছিলাম, সেটা হয়নি। তাই দলে একটা বদল আনা প্রয়োজন। দলের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" অক্টোবরে বর্মিংহ্যাম সিটির দায়িত্ব নেন রুনি। তার আগে আমেরিকার ডিসি ইউনাইটেডের কোচ ছিলেন। কিন্তু নিজের দেশে কোচ হিসেবে সাফল্য পাননি রুনি। মাত্র তিন মাসের মধ্যেই সরে যেতে হল। ইংল্যান্ডের দ্বিতীয় পর্যায়ের লিগে খেলে বর্মিংহ্যাম সিটি। কিন্তু কিংবদন্তি ফুটবলার দায়িত্ব নেওয়ার পর প্রথম পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই হারে দল। শেষপর্যন্ত টানা ব্যর্থতার জেরে তাঁকে সরিয়েই দেওয়া হল। ফুটবলার হিসেবে একসময় অন্যতম সেরাদের মধ্যে থাকলেও কোচ হিসেবে এখনও রুনির ভাগ্য খোলেনি। তাই আপাতত কোনও ক্লাবের সঙ্গে যুক্ত হতে চান না। উৎসবের মরশুমে পরিবারের সঙ্গে সময় কাটাতে চান ইংল্যান্ডের প্রাক্তন তারকা। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া