বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৩ জুন ২০২৫ ১৬ : ২৮Rahul Majumder
আজকাল ওয়েব ডেস্ক: ছবিপ্রেমীদের পাশাপাশি রেসিং প্রেমীদের জন্য সুখবর! ‘টপ গান: ম্যাভেরিক’-এর পরিচালক জোসেফ কোসিনস্কি পরিচালিত অ্যাড্রেনালিন ঠাসা স্পোর্টস ড্রামা ‘ এফ ওয়ান’ (F1) বড়পর্দায় মুক্তি পাচ্ছে ২৭ জুন। আর এই ছবির নায়ক ব্র্যাড পিট! তবে শুধুই নায়ক নন—এই ছবিতে তিনি অভিনয় করেছেন, গাড়ি চালিয়েছেন, প্রযোজনাও করেছেন, এবং সব একসঙ্গে! হ্যাঁ, বাস্তবেও রেসিং ট্র্যাকে ১৮০ কিমি/ঘণ্টা বেগে বিখ্যাত এফ ওয়ান (F1) স্পোর্টস কার চালিয়েছেন পিট, একেবারে টম ক্রুজ স্টাইলে।
ছবির গল্প যাকে বলে ব্যাকরণ মিলিয়ে ক্লাসিক – এক অভিজ্ঞ আর এক নবিশ রেসারের বন্ধুত্ব, সংঘাত আর গৌরবের লড়াই। ড্যামসন ইদ্রিস ছবিতে ব্র্যাড পিটের রেসিং পার্টনার। আর এই দুই রেসারের টিমের প্রধানের ভূমিকায় রয়েছেন হাভিয়ের বার্দেম।
সম্প্রতি, ‘দ্য টুনাইট শো’-তে জিমি ফ্যালনের সঙ্গে আড্ডায়, হাভিয়ের জানালেন, “আমাদের একটা ব্রোম্যান্স গড়ে তুলতে হয়েছিল ছবিতে, আর ব্র্যাডের সঙ্গে সেটা করাটা খুব কঠিন ছিল না। ও ভীষণ মিষ্টি আর মজাদার। তবে এই ছবিতেই ওর কাজটা-ই ছিল সবচেয়ে কঠিন — ও একই সঙ্গে গাড়ি চালিয়েছে, অভিনয় করেছে আর ছবি প্রযোজনা করেছে।” স্কাইফল ছবির এই বন্ড-ভিলেন আরও বলেন, “ ব্র্যাড রেসিং ট্র্যাকে ১৮০ কিমি বেগে গাড়ি চালিয়েছে! আর সেটাও যখন ক্যামেরা চলছে, কেমন? তাও সবার খেয়াল রেখেছে, অভিনেতাদের জায়গা দিয়েছে, প্রয়োজনে নিজে পিছনে সরে গিয়েছে।”
‘এফ ওয়ান’ ছবির একটা বড় চমক হল, বিশ্ববিখ্যাত রেসার লুইস হ্যামিল্টন নিজে অন্যতম প্রযোজক এই ছবি, আর ফর্মুলা ওয়ান দুনিয়ার বাস্তব তারকারা – ল্যান্ডো নরিস, ম্যাক্স ভারস্টাপেন, চার্লস লেক্লার্ক, সার্জিও পেরেজ – সবাই এই ছবিতে থাকছেন নিজের ভূমিকাতেই!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি