বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: Arpita Das | লেখক: Rahul Majumder ২৩ জুন ২০২৫ ১৫ : ১৭Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ওটিটি-র পর্দায় পরিচালক রাজা চন্দের নতুন ওয়েব সিরিজ ‘বিভীষণ’ নিয়ে ধূমধাম শুরু। আর এই সিরিজেই এক নতুন অবতারে দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায়কে—এক গর্ভবতী মায়ের চরিত্রে! এই প্রথমবার সোহম চক্রবর্তীর বিপরীতে অভিনয় করছেন তিনি, আর শুরুতেই জমে উঠেছে জুটি।
তবে শুধু পর্দা নয়, বাস্তব জীবনেও ‘মা’ হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন দেবচন্দ্রিমা। সরাসরি জানালেন—“সারা জীবন অভিনয় করতে চাই না। একটা সময়ে এই জগৎ থেকে নিজেই সরে যাব। জীবনে আমি চাই একেবারে সাধারণ একটা সংসার, যেখানে একজন মানুষ থাকবে আমার পাশে—যিনি টাকা, পরিচিতি, পেশার ঊর্ধ্বে একজন সৎ, সম্মানজ্ঞান সম্পন্ন মানুষ।”
দেবচন্দ্রিমা আরও বলেন, “আমি মা হতে চাই। কারণ মা হওয়া কোনও অসুস্থতা নয়। মা হওয়া একটা আশীর্বাদ। বহু মায়েরা সন্তানদের সামনে রেখেই সংসার সামলাচ্ছেন। আমি সব সময়ই এমন একটা সাধারণ জীবন চেয়েছি।”
‘বিভীষণ’-এ নিজের চরিত্রের জন্য রীতিমতো সময় দিয়েছেন দেবচন্দ্রিমা। জানালেন, নিজের দিদির অন্তঃস্বত্তা অবস্থা দেখে অনুপ্রাণিত হয়েছেন তিনি এবং তা দেখেই কিছু শিখেছেন -“এই সময়টাতে যেসব মানসিক ও শারীরিক পরিবর্তন হয়, সবটাই ফুটে উঠবে আমার চরিত্রে,” মন্তব্য অভিনেত্রীর।
এই ওয়েব সিরিজের মুক্তি নিয়ে রীতিমতো উত্তেজিত অভিনেত্রী। নিজের জীবনের সঙ্গে এমন একটি চরিত্রের মানসিক মেলবন্ধন যে কতটা গভীর, সেটাই স্পষ্ট তাঁর কথায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি