শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Top entertainment stories of Bollywood

বিনোদন | প্রাক্তন মিস ইন্ডিয়ার চরম ‘মস্তি’ ফাঁস, আলিয়াকে প্রকাশ্যে কটাক্ষ করিনার!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৩ জুন ২০২৫ ১৩ : ৪৬Rahul Majumder

সংবাদসংস্থা মুম্বই:

ফতিমার তোপ! 

বলিউডে ‘নতুন’ কিংবা ‘সাইড’ চরিত্রে অভিনয় করা মানেই কি এখনও হেয় হওয়া? অভিনেত্রী ফতিমা সানা শেখের কথায়, “১০০ ভাগ সত্যি! ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্ষমতার ভারসাম্য খুবই বাস্তব। নেপোটিজ়ম তো আছেই—এবং সেটা শুধু বলিউডে না, সব জায়গাতেই।” এক সাক্ষাৎকারে ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জানান, ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ারে ছোট চরিত্রে কাজ করতে গিয়ে বহুবার অপমানিত হয়েছেন, উপেক্ষিত হয়েছেন।”


“আমি নিজে বহুবার সেই ‘সাইড’ অভিনেতার জায়গায় থেকেছি। কখনও নিজেকে খুব ছোট মনে হয়েছে” —খোলাখুলি জানালেন ফাতিমা। তিনি আরও বলেন, “আমি এখন সেটে থাকলে খেয়াল রাখি, যদি কেউ নতুন থাকে বা ছোট চরিত্রে অভিনয় করে, তাকে যেন কোনওরকম অসম্মান বা অবহেলা না করা হয়। এটা আমার দায়িত্ব। কারণ আমি জানি, ছোট করে দেখানোটা কতটা কষ্টের। আমি চাই না, আর কেউ সেটা অনুভব করুক।”

 

আলিয়াকে প্রকাশ্যে কটাক্ষ করিনার!

“নিজের জীবনের আমি-ই নায়িকা!’ — ‘জব উই মেট’-এর গীতের  সেই বিখ্যাত সংলাপ আজও ঘুরে বেড়ায় সিনেপ্রেমীদের মনে। ইমতিয়াজ আলি পরিচালিত ২০০৭ সালের জব উই মেট ছবিতে করিনা কাপুর খান এমন এক ‘জ্বলজ্যান্ত’ চরিত্র তৈরি করেছিলেন, যেটা শুধুই সিনেমার নয়, হয়ে উঠেছিল এক যুগের আবেগ।  আজকের রিমেক আর সিক্যুয়েলের যুগে কে হতে পারে সেই নতুন ‘গীত’?

২০২৩ সালে করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ সিজন ৮’-এ একসঙ্গে হাজির হন করিনা কাপুর খান এবং আলিয়া ভাট। সেখানেই করণ প্রশ্ন করেন, “সারা, জাহ্নবী, অনন্যা না শানায়া—জব উই মেট ২-এ গীতের চরিত্রে কাকে বেছে নেবে?” অবাক হয়ে আলিয়া বলে ওঠেন, “এই তালিকায় আমি নেই কেন?” তারপরে নিজেই জানান, “আমি তো চাইব গীত -এর চরিত্রে নিজেকে দেখতে।” কিন্তু শোনামাত্রই করিনা বলে ওঠেন — “আমার মনে হয় না, গীতকে আবার কেউ ফুটিয়ে তুলতে পারবে।’’ কথায় কথায় করিনা বুঝিয়ে দিলেন, গীত শুধু একটা চরিত্র নয়— সেটা একটা সময়, একটা আবেগ, এবং সেটার সঙ্গে ছিল করিনার নিজস্ব যাদু। যার রিপ্লিকা বানানো একরকম অসম্ভব!

 

প্রাক্তন মিস ইন্ডিয়ার ‘মস্তি’ 

বলিউডের কাণ্ড-কমেডি সিরিজ মস্তি  ফিরছে চতুর্থ কিস্তি নিয়ে, আর এবার তার সঙ্গে জুড়লেন একেবারে টাটকা মুখ—অভিনেত্রী এবং প্রাক্তন মিস ইন্ডিয়া রুহি সিং। যাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলেই বোঝা যায়, গোফি মেজাজ আর প্রাণচঞ্চলতা তার ইউএসপি। এবার সেই দিকটাই নাকি বড়পর্দায় আনতে চলেছেন, ফুল অন ‘মস্তি’ মুডে! মিলাপ জাভেরি পরিচালিত এবং ইন্দ্রকুমার-অশোক ঠাকেরিয়া প্রযোজিত এই সিক্যুয়েলে রুহি থাকছেন তিন নায়িকার অন্যতম হিসেবে, যাঁদের বিপরীতে থাকবেন পুরনো মস্তি-স্টার আফতাব শিবদাসানি। দু’জনের জুটিও প্রথমবার বড়পর্দায়।

 

একটা সময় ছিল, যখন মস্তি মানেই হতো এক ঝলক এলাহি কাণ্ড—রোম্যান্স, রগরগে মজা, আর বন্ধুত্বের হুল্লোড়। সেই ফর্মুলাতেই ফিরতে চলেছে এই নতুন অধ্যায়, যেখানে রুহি আনছেন এক অন্যরকম ‘কিউট কমেডি’র ছোঁয়া।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া