বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৩ জুন ২০২৫ ১২ : ১১Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: টলিউড ছেড়ে মুম্বই পাড়ি দিয়েছেন অভিনেত্রী মিশমি দাস। তাই 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে তাঁর 'রোহিনী'র চরিত্রে দেখা যাচ্ছে সৌমি দে-কে। কারণ, ইতিমধ্যেই মিশমি কাজ শুরু করে দিয়েছেন জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘ঝনক’-এ। নতুন চরিত্রের নাম ‘রূপু’, আর সেই নিয়েই নতুন ইনিংস শুরু মিশমির। আগেও হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন, তবে এবার বিষয়টা অনেক বেশি সিরিয়াস ও স্থায়ী। নতুন চ্যানেল, নতুন ভাষা, নতুন শহর, নতুন চরিত্র—সব মিলিয়ে একেবারে ফ্রেশ স্টার্ট।
নতুন শুরুতে অভিনেত্রী পাশে পেয়েছেন সুজন সেনগুপ্তকে। পেশায় তিনি সঙ্গীত শিল্পী। সম্প্রতি, সমাজমাধ্যমে সুজনের সঙ্গে বেশ কয়েকটি ছবি ভাগ করে মিশমি লেখেন, 'এমন একটা শহরে এসেছিলাম, যে শহর আমার কাছে একদম নতুন ছিল। রাস্তাঘাট থেকে শুরু করে আকাশটাও কেমন যেন অপরিচিত মনে হচ্ছিল। সবকিছু কেমন বদলে যাচ্ছিল, হারিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় তুমি এলে। ঠিক যেন একটা শান্ত সুরের মতো চারপাশের কোলাহলকে দমিয়ে দিলে।'
মিশমি আরও লেখেন, 'তুমি ধীরে ধীরে আমার একাকীত্বকে হাসিতে বদলে দিয়েছো। অপরিচিত শহরটাকে নিজের করে নিতে সাহায্য করেছো। এখন শুধু সময়কে উপভোগ করতে শিখেছি। সঠিক সময়, সঠিক পরিস্থিতির অপেক্ষায় শুধু
থাকি না, আমি ম্যাজিকে বিশ্বাস করি।'
মিশমির এই পোস্টে তাঁকে ভালবাসা জানিয়েছেন বিনোদন জগতের কাছের বন্ধুরা। এদিকে, নেটিজেনদের মনে প্রশ্ন উঠছে, তবে কি প্রেমিকের পরিচয় এভাবেই সামনে আনলেন মিশমি? যদিও সুজনকে প্রেমিক বলে পরিচয় না দিলেও মিশমি বুঝিয়ে দিয়েছেন এখন তাঁর ভাল থাকার অন্যতম কারণ সুজন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি