বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Sonakshi Sinha says a ghost sat on her in the middle of the night

বিনোদন | ফাঁকা বাড়িতে সোনাক্ষিকে বিছানায় চেপে ধরেছিল কে? আতঙ্ক কাটিয়ে এই প্রথম সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে অকপট অভিনেত্রী!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৩ জুন ২০২৫ ০৯ : ৪৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: সোনাক্ষী সিনহা যতই ‘দবাং গার্ল’ হোন, জীবনের এক রাত তাঁকে কাঁপিয়ে দিয়েছিল বুকের ভিতর পর্যন্ত। আর সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটেছিল নিজের বাড়িতেই—যেখানে মানুষ সবচেয়ে নিরাপদ বোধ করে। নতুন হরর-থ্রিলার ছবি ‘নিকিতা রায়’-এর প্রচারে এসে এই অদ্ভুত ঘটনার কথা জানালেন সোনাক্ষী। স্পষ্ট স্বীকারোক্তি—“ভূতপ্রেতে বিশ্বাস ছিল না, কিন্তু ওই রাতটার পর থেকে দোলাচলে পড়েছি।” কী হয়েছিল সেই রাতে?

 

“রাত তখন প্রায় ৪টা। ঘুম আর জাগরণের মাঝামাঝি অবস্থায় ছিলাম। হঠাৎ মনে হল কেউ যেন আমাকে ঠেলে জাগাচ্ছে। তারপর হঠাৎই একটা চাপ অনুভব করলাম শরীরে—যেন কেউ আমার ওপর বসে রয়েছে! আমি ভয়ে যেন জমে গেলাম, নড়াচড়া পর্যন্ত করতে পারছিলাম না। চোখ খোলার সাহস হয়নি। আলো না আসা পর্যন্ত চোখ বন্ধ রেখেই পড়ে ছিলাম,” — বলেন সোনাক্ষী। এই অদ্ভুত ও আতঙ্কজনক ঘটনা তাঁর বিশ্বাসকে প্রশ্নের মুখে ফেলেছিল। তবে আশ্চর্যের বিষয়, এরপর আর এমন কিছু ঘটেনি।

 

কিন্তু সোনাক্ষী থেমে থাকেননি! পরের রাতে সাহস করে মুখোমুখি হলেন সেই 'অজানা সত্তা'-র। অভিনেত্রীর কথায়, “পরদিন বাড়িতে ফিরে জোরে বললাম, ‘যে এসেছিলে, প্লিজ আর এসো না।’ তারপর থেকে আর কখনও এমন কিছু ঘটেনি। হয়তো সত্যিই ‘নিরীহ ভূত’ ছিল।” — হালকা হাসির সুরে যোগ করেন অভিনেত্রী।

 

এই ব্যক্তিগত অভিজ্ঞতার পাশাপাশি, সোনাক্ষীর কেরিয়ারও এখন খাসা ট্র্যাকেই ছুটছে। সঞ্জয় লীলা বনশালির ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’-তে ফারিদান চরিত্রে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শক-সমালোচকদের। এবার ভাই কুশ সিনহার পরিচালনায় মুক্তি পেতে চলেছে তাঁর নতুন হরর-থ্রিলার ‘নিকিতা রায়’। এ ছবি  প্রেক্ষাগৃহে আসছে ২৭ জুন, ২০২৫।

 

নিজের ব্যক্তিগত জীবনেও কিন্তু চর্চায় রয়েছেন সোনাক্ষী। ২০২৪-র জুনে তিনি বিয়ে করেন অভিনেতা জহির ইকবালকে। তার কিছুদিন পরেই ২২.৫ কোটি টাকায় বিক্রি করে দেন তাঁর বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাট।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া