বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৩ জুন ২০২৫ ০০ : ০৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: একটা সময় যাঁর গলা শুনেই মুগ্ধ হতেন দর্শক, আজ তাঁর শরীর থেকেই বেরোচ্ছে পচা গন্ধ! পাকিস্তানের টেলিভিশনের এক অন্যতম জনপ্রিয় মুখ, অভিনেত্রী আয়েশা খানকে মৃত অবস্থায় উদ্ধার করা হল করাচির নিজের ফ্ল্যাট থেকে—তাও এক সপ্তাহ পর।
ঘটনাটি ঘটেছে করাচির গুলশন-ই-ইকবাল এলাকার ব্লক ৭-এ। প্রতিবেশীরা প্রথমে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। দরজা ভেঙে ভিতরে ঢুকতেই চোখ কপালে উঠে যায় পুলিশের—ঘরের এক কোণে পড়ে আছেন আয়েশা খান, নিথর, অর্ধগলিত দেহ, চারপাশে অসহনীয় দুর্গন্ধ। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, প্রায় ৭ দিন আগেই মৃত্যু হয়েছে তাঁর।
একসময়ের টেলিভিশনের সুপারস্টার, ‘আফশান’, ‘অরুসা’, ‘মেহন্দি’, ‘দেহলিজ’, ‘বোল মেরি মচ্ছলি’, ‘টিপু সুলতান’, ‘আখরি চট্টান’—সাড়া জাগানো একের পর এক নাটকে ছিলেন তিনি মুখ্য ভূমিকায়। ১৯৬৪ সালে পাকিস্তান টেলিভিশনের পর্দায় আত্মপ্রকাশ, শুরু হয়েছিল রেডিও পাকিস্তানে কণ্ঠদান দিয়ে। খুব কম সময়েই অভিনয় দক্ষতায় জায়গা করে নিয়েছিলেন দর্শকের মনে। শাহরুখ অভিনীত 'রাজু বন গয়ে জেন্টেলম্যান' ছবিতেও দেখা গিয়েছিল আয়েশা খান-কে।
কিন্তু পরবর্তী জীবনে সবকিছুই যেন পালটে গিয়েছিল। এক সময়ের আলো ঝলমলে জীবন ছেড়ে নিঃসঙ্গতা আর অসুস্থতা গ্রাস করেছিল তাঁকে। শেষ জীবনটা কাটছিল একা, সন্তানদের সঙ্গও ছিল না। তিনি যে এতটাই একা, সেটা জানতেন না কারও। মৃত্যুর দিনেও কেউ পাশে ছিল না। তাঁর দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে সোহারাব গোঠে এধি ফাউন্ডেশনের মর্গে।
আয়েশা খান ছিলেন প্রাক্তন পুলিশ সুপার রিয়াসত-উল্লাহ খানের কন্যা এবং পাকিস্তানের আরেক বরেণ্য অভিনেত্রী খালিদা রিয়াসতের দিদি।অভিনেত্রী, মায়ের ভূমিকায় যেমন মুগ্ধ করেছিলেন, তেমনি এই নিঃসঙ্গ মৃত্যু হৃদয় ভেঙে দিল সহকর্মী ও ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় এখন উপচে পড়েছে শোকবার্তা। একজন ভক্ত লিখেছেন, “ছোটবেলায় টিভির সামনে বসে যাঁর জন্য অপেক্ষা করতাম, তাঁর এই পরিণতি মেনে নেওয়া যায় না।”
একটা প্রজন্মের শৈশব জুড়ে যাঁর উপস্থিতি ছিল, সেই আয়েশা খান আজ নেই। এবং চলে যাওয়ার এই উপায় যেন আমাদেরও মুখোমুখি করে দিল এক কঠিন প্রশ্ন—তারকারাও কি শেষ পর্যন্ত একা হয়ে পড়েন?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি