বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Kishore Kumar wanted to leave Mumbai and his Dream was to live and die in  his hometown

বিনোদন | ‘কে মরতে চায় এই কুৎসিত শহরে?’ — মৃত্যুর আগে মুম্বইকে ‘বন্ধুহীন’, ‘অবিশ্বাসী’ বলে কেন গালিগালাজ করেছিলেন কিশোর কুমার?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২২ জুন ২০২৫ ১৯ : ০৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: তিনি ছিলেন ভারতীয় সঙ্গীতের ইতিহাসে এক বিস্ময়। তাঁর কণ্ঠে ছিল আবেগ, মজা, পাগলামি আর অপার মাধুর্য—তবু কিশোর কুমার নিজে কখনও মুম্বই বা বলিউডকে ‘নিজের’ বলে মনে করেননি। জীবনের এক অকপট সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, এই শহর তাঁর জন্য নয়। তিনি ফিরে যেতে চেয়েছিলেন খণ্ডবায়, তাঁর পৈতৃক ভিটেতে। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি—তার আগেই মৃত্যু হয় তাঁর।

 

“এই বোকা, বন্ধুহীন শহরে কে বাঁচতে চায়? এখানে সবাই আপনাকে ঠকানোর জন্য মুখিয়ে থাকে। কাউকে কি ভরসা করা যায়? আমি এই অর্থহীন দৌড়ঝাঁপ থেকে বেরিয়ে খণ্ডবায় ফিরে যেতে চাই, আমার পিতৃপুরুষের মাটিতে। কে মরতে চায় এই কুৎসিত শহরে?”—এই কথাগুলো বলেছিলেন নিজে কিশোর কুমার এক সাক্ষাৎকারে।

 

যদিও কিশোর কুমার অসাধারণ সব হিট কমেডি ছবিতে অভিনয় করেছেন, বাস্তবে তিনি অভিনেতা হতে চাননি কখনও। তিনি জানান,“আমাকে প্রতারণা করে অভিনয়ের জগতে আনা হয়েছিল। আমি শুধু গাইতে চেয়েছিলাম। কিন্তু ভাই আশোক কুমারের সুবাদে ছবির দুনিয়ায় নামতে হল। পরিচালকদের তো আমার দরকার শুধু বিক্রির জন্য, আদর বা সম্মান নয়।”

 

অভিনয় এড়াতে কত কিছুই না করতেন কিশোর! কোথাও হঠাৎ ইয়োডেলিং করে দিতেন, আবার কোথাও এক নায়িকাকে দেওয়া সংলাপ ভুল করে অন্য নায়িকাকে বলে দিতেন। এমনকী, নিজের মাথাও কামিয়ে ফেলেছিলেন একবার, যাতে কেউ ডাক না দেয় ছবিতে। “আমি তো অভিনয় থেকে পালাতে সব কিছু করেছিলাম। সংলাপ ভুল বলেছি, পাগলের মতো আচরণ করেছি, দাড়ি কেটে ফেলেছি, নাটকের মাঝখানে গান গাইতে শুরু করেছি—তবুও তারা আমাকে ছাড়েনি।”

 

মুম্বইতে আসার পিছনেও কোনও স্টারডমের লোভ ছিল না তাঁর। তিনি এসেছিলেন শুধু একটাই আশায়—ভাই আশোক কুমার তাঁকে তাঁর সঙ্গীত-দেবতা কেএল সায়গলের সঙ্গে আলাপ করিয়ে দেবেন। তবে ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। জীবনের শেষদিকে ঠিক করেছিলেন, সবকিছু গুটিয়ে খণ্ডবায় ফিরে যাবেন। কিন্তু সেই পরিকল্পনা সফল হওয়ার আগেই ১৯৮৭ সালের ১৩ অক্টোবর, আশোক কুমারের জন্মদিনে, হৃদরোগে প্রয়াত হন কিশোর কুমার। মুম্বইয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি—যে শহরটাকে তিনি কখনওই নিজের মনে করতে পারেননি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া