বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Salman Khan Reveals He Is Battling Severe Health Issues While Still Working

বিনোদন | সলমনের শরীরে বাসা বেঁধেছে কোন কোন ভয়ঙ্কর রোগ? চোখে জল এনে দেওয়া স্বীকারোক্তি ‘টাইগার’-এর!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২২ জুন ২০২৫ ১৭ : ২২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: “পাঁজরের হাড় ভেঙে গিয়েছে। মুখে তীব্র স্নায়ুর যন্ত্রণা। মস্তিষ্কে রক্তনালি ফুলে যাওয়ার সমস্যা। কিন্তু তাও আমি কাজ করে চলেছি!” — এই প্রথমবার চমকে দেওয়া এই স্বীকারোক্তি সলমন খানের মুখে! ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো’-র মঞ্চে হাজির হয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন সলমন। বয়স ৫৯, শরীরে বাসা বেঁধেছে একাধিক প্রাণঘাতী রোগ। কিন্তু তবু থেমে নেই তিনি। কারণ, তিনি যে ‘টাইগার’।

 

 

শো-এ যখন সঞ্চালক কপিল শর্মা যখন তাঁর বিয়ের প্রসঙ্গ তোলেন, তখন হাসিমুখেই ভয়ঙ্কর বাস্তবটা সামনে আনেন সলমন –“এই বয়সে নতুন করে কিছু শুরু করার ক্ষমতা নেই। এখন যদি বিয়ে করি আর স্ত্রী অর্ধেক সম্পত্তি নিয়ে চলে যান, তখন তো আবার গোড়ার থেকে শুরু করতে হবে।” তারপরই হালকা গলায়, কিন্তু রীতিমতো বোমা ফাটিয়ে বলেন, “প্রতিদিন হাড় ভাঙছে, পাঁজর ভেঙেছে, তবু কাজ করছি। ট্রাইজেমিনাল নিউরালজিয়া আছে, ব্রেনে অ্যানিউরিজম আছে, তাও কাজ করে যাচ্ছি। এমনকি এভি ম্যালফরমেশনও আছে!”

 

কী কী ভয়ঙ্কর রোগের বিরুদ্ধে লড়ছেন সলমন খান?

ট্রাইজেমিনাল নিউরালজিয়া: মুখের স্নায়ুতে তীব্র ব্যথা, যা এতটাই ভয়ানক হয় যে, একে ‘সুইসাইড ডিজিজ’ বলেও ডাকা হয়।

ব্রেন অ্যানিউরিজম: মস্তিষ্কের রক্তনালির দেয়াল ফুলে উঠে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে—ফাটলে হতে পারে প্রাণঘাতী স্ট্রোক।

এভি ম্যালফরমেশন (AVM): জন্মগত রক্তনালির জটিল গঠন, যা আচমকাই রক্তক্ষরণ বা স্নায়বিক সমস্যা তৈরি করতে পারে।

 

সলমন বলেন, “যদি সবকিছু ভাগ করে নিয়ে যায়… সেটা যদি যৌবনে হত, ফের কামিয়ে নিতাম। কিন্তু এখন? এই বয়সে সব শুরু করা সহজ নয়।” এর আগে  ২০১৭ সালে দুবাইয়ে ‘টিউবলাইট’ ছবির প্রচারে নিজের ট্রাইজেমিনাল নিউরালজিয়ার কথা জানিয়েছিলেন সলমন খান। তবে এবার প্রথমবার এত খোলাখুলি নিজের শারীরিক যুদ্ধের কথা বললেন সকলের সামনে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া