বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Jaideep Ahlawat confirms his role in Shah Rukh Khan s King movie

বিনোদন | ‘কিং’-এ তাঁকে চাননি পরিচালক! আগ্রহী ছিলেন না শাহরুখ-ও? তবু কেন এ ছবিতে কাজ করছেন জয়দীপ আহলাওয়াত?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২২ জুন ২০২৫ ১৫ : ০৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ আর ‘ডাঙ্কি’ দিয়ে বক্স অফিস কাঁপিয়েছিলেন শাহরুখ খান। পরপর তিনটি ব্লকবাস্টারের পর এবার ‘কিং’ নামের নতুন ছবিতে ধরা দিতে চলেছেন ‘বাদশা’। আগেই জানা গিয়েছিল, সৌরভ শুক্লা এই ছবির অংশ। এবার অভিনেতা জয়দীপ আহলাওয়াত নিজেই জানালেন, তিনিও রয়েছেন ‘কিং খান’-এর এই অ্যাকশন ড্রামায়।

 

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে জয়দীপ বলেন,“শাহরুখ স্যার অনেকদিন ধরেই ভাবছিলেন আমাকে এই চরিত্রে। তবে পরিচালক সিদ্ধার্থ আনন্দ হয়তো একটু দ্বিধায় ছিলেন— ‘জুয়েল থিফ’-এর পরে আমাকে এত ছোট একটা চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়াটা ঠিক হবে কি না। কিন্তু শাহরুখ খান স্যার নিজেই বললেন, ‘আমি নিজে কথা বলব ওর সঙ্গে।’ আর শাহরুখ খানের কথা কে-ই বা ফেরায়!”

 

জয়দীপ আরও বলেন, “আমি শাহরুখ খান-কে খুব পছন্দ করি। ‘রইস’-এর সময় চার-পাঁচদিন ওঁর সঙ্গে শুট করেছি। তারপর যতবার দেখা হয়েছে, ওঁর ব্যবহার এমনই যে মনে হয় আমি ওঁর খুব কাছের কেউ। এমন আন্তরিক, এত বড় মাপের মানুষ, কিন্তু একটুও অহংকার নেই! প্রত্যেকবার দেখা হলে উনি আমাকে স্পেশ্যাল ফিল করিয়েছেন।”

 

প্রসঙ্গত, জয়দীপ আহলাওয়াত সম্প্রতি সিদ্ধার্থ আনন্দ প্রযোজিত ‘জুয়েল থিফ’ ছবিতে মুখ্য খলনায়কের চরিত্রে নজর কেড়েছিলেন। সেই ছবিতে তাঁর অ্যাকশন এবং নাচ— দুই'ই প্রশংসিত হয়েছে। ছবিটি এখন নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে।

 

‘কিং’ পরিচালনা করছেন ‘পাঠান’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। ছবিতে রয়েছেন শাহরুখের মেয়ে সুহানা খানও। সৌরভ শুক্লার পাশাপাশি এই ছবিতে আরও রয়েছেন— দীপিকা পাডুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, রাঘব জুয়াল— এমনটাই শোনা যাচ্ছে। যদিও নির্মাতাদের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি এখনও।

 

ছবির শুটিং চলছে পুরোদমে। কবে মুক্তি পাবে ‘King’, তা এখনও প্রকাশ পায়নি। তবে শাহরুখ ভক্তদের উত্তেজনা তুঙ্গে— কারণ কিং খান, সুহানা আর জয়দীপের এই জোট যে একেবারে বিস্ফোরক কিছু আনতে চলেছে, তা বলাই বাহুল্য!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া