বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Jon Bernthal joins Spider-Man: Brand New Day as The Punisher

বিনোদন | এবার খেলাটা অন্যরকম, নয়া স্পাইডারম্যান ছবিতে পা রাখছে পানিশার! রক্তাক্ত সংঘর্ষে কাঁপবে মার্ভেল ইউনিভার্স?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২২ জুন ২০২৫ ১৪ : ৪৭Rahul Majumder

আজকাল ওয়েব ডেস্ক: টম হল্যান্ডের পিটার পার্কার হয়ে এখনও দর্শকদের অন্যতম ফেভারিট। আর এবার যখন ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গিয়েছে, তখন মার্ভেল ও সোনি এক বিশাল আপডেট দিয়ে দিল—নতুন খলনায়ক আসছেন, আর তিনি একেবারে পরিচিত মুখ! হ্যাঁ, ঠিকই ধরেছেন—'দ্য পানিশার' খ্যাত জন বার্নথাল এবার যুক্ত হচ্ছেন নতুন স্পাইডার ম্যান ছবিতে। চলতি বছরেই ইংল্যান্ডে শুরু হচ্ছে ছবির শুটিং, আর মুক্তির দিন নির্ধারিত ৩১ জুলাই, ২০২৬। পরিচালক ‘সাং-চি’ ছবিখ্যাত ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। ছবিতে আবার দেখা যাবে জেন্ডায়া (এম জে) ও জ্যাকব বাতালন (নেড)-কে। সেই সঙ্গে নতুন সংযোজন ‘স্ট্রেঞ্জার থিংস’-এর অভিনেতা স্যাডি সিঙ্ক।

 

জন বার্নথালের ফ্র্যাঙ্ক ক্যাসেল বা ‘পানিশার’ মানেই রাফ, র’ ও নিখাদ প্রতিশোধ। অতএব এবার স্পাইডারম্যানের অ্যাকশন জগতে আসছে এক অন্ধকার, তীক্ষ্ণ মোড়। গ্যাজেট নয়, গুলি আর কৌশলে লড়াই করা এই  অ্যান্টি-হিরো চরিত্র আর অন্যদিকে পিটারের সুপারপাওয়ারের সঙ্গে এক অন্যরকম সংঘাত তৈরি করতে চলেছে! 

 

এক নেটিজেন লিখেছেন, “পিটার পার্কারের স্পাইডি-সেন্স বনাম পানিশারের দুরন্ত সব ফাঁদ পাতার পরিকল্পনা—এটা দেখার জন্য মুখিয়ে আছি!” আর একজন তো বলে ফেলেছেন, “আমি চিৎকার করেই ফেলেছি! অবিশ্বাস্য খবর!” নেটফ্লিক্সের ‘ডেয়ারডেভিল’ সিরিজে প্রথম আত্মপ্রকাশ করেন বার্নথাল, পরে তিনি নিজেই একটি আলাদা সিরিজ পান ‘দ্য পানিশার’ নামে। সদ্য মার্ভেল সিরিজ ‘ডেয়ারডেভিল: বরং এগেইন’-এও ফের দেখা গেছে তাঁকে। আর এবার এই নতুন স্পাইডারম্যান ছবিতে তাঁর পা রাখা আরও একবার মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে তাঁর প্রত্যাবর্তনকে জোরদার করল।

 


জানিয়ে রাখা ভাল, টম হল্যান্ড ও বার্নথাল দু’জনেই ২০২৬ সালের জুলাই মাসে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’-তেও একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। অর্থাৎ, ২০২৬-এর জুলাই সুপারহিরো ও মহাকাব্যের মাস হতে চলেছে।

এইবার প্রশ্ন একটাই—স্পাইডারম্যান তার মাকড়সার জাল এবং বুদ্ধিতে পানিশারকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ফেলতে পারবে তো? না কি এই যুদ্ধেই উলটে জড়িয়ে যাবে পিটার পার্কার নিজেই?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া