শনিবার ২৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০২ জানুয়ারী ২০২৪ ১৯ : ২৭
কেউ এঁদের আসল নামে ডাকেন না। অন্দরমহলে এঁরা জনপ্রিয় স্বয়ম্ভূ-জগদ্ধাত্রী, গৌরব-আলো কিংবা অনিকেত-শ্যামলী নামে। ২০২৩-এ আবির্ভাব। রেটিং চার্ট বলছে, ‘আপনারা থাকছেন স্যর’! বছরের শুরুতে আজকাল টেলিভিশন পাতার মধ্যমণি সৌম্যদীপ মুখোপাধ্যায়-অঙ্কিতা মণ্ডল, রণজয় বিষ্ণু-শ্বেতা ভট্টাচার্য, সাহেব ভট্টাচার্য-সুস্মিতা দে, রোহন ভট্টাচার্য-অঙ্গনা রায়, কৌশিক রায়-স্বীকৃতি মজুমদার।
সৌম্যদীপ মুখোপাধ্যায়-অঙ্কিতা মণ্ডল
দু’জনেই প্রযোজক-পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর আবিষ্কার। জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের প্রাণভোমরা। জগা আর স্বয়ম্ভূ। পর্দায় যত এঁদের তু তু ম্যায় ম্যায়, পর্দার বাইরে তত কৌতূহল। সাম্প্রতিক খবর, নেপথ্যেও নাকি জুটির রসায়ন জবরদস্ত। যদিও আজকাল টেলিভিশনের কাছে এঁরা স্বীকার করেননি। রেটিং চার্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান বাঁধা। নতুন বছরেও এই ফলাফল থাকবে তো?
রণজয় বিষ্ণু-শ্বেতা ভট্টাচার্য
জি বাংলার বছরশেষের উপহার ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’। সেখানে টাটকা জুটি রণজয় বিষ্ণু-শ্বেতা ভট্টাচার্য। বাস্তবে এঁদের পরিচয় অনেক দিনের। রণজয় শ্বেতার ‘রণদা’। নায়িকার লড়াইয়ের সাক্ষী তিনি। সেই রসায়ন কি এবার পর্দায় পড়বে? নায়ক স্বীকার করেছেন, নায়িকা চেনাজানা হলে কাজের সুবিধে হয়। ধারাবাহিকের অনিকেত-শ্যামলী ইতিমধ্যেই চর্চায়। পর্দায় তাঁদের গোপনে মন ভাসার পর্ব রেটিং চার্টে প্রথম পাঁচে নিয়ে এসেছে ধারাবাহিককে। বাকিটা? সময় বলবে।
সাহেব ভট্টাচার্য-সুস্মিতা দে
অনেক দিন পরে সাহেব ভট্টাচার্য ধারাবাহিকে। বিপরীতে সুস্মিতা দে। নায়িকা ছোটপর্দার জনপ্রিয় মুখ। একের পর এক ধারাবাহিকে তিনিই আকর্ষণ। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘কথা’য় এঁরাই নায়ক-নায়িকা। নিয়ম মেনে ঝগড়া দিয়ে শুরু। একটু একটু করে পরস্পরের প্রতি এখন মন গলছে। সাহেবের আদুরে চেহারা আর সুস্মিতার লক্ষ্মীমন্ত সৌন্দর্য কতটা মন ভোলাবে দর্শকদের? তার জন্য ধারাবাহিক দেখতে হবে।
রোহন ভট্টাচার্য-অঙ্গনা রায়
ছোটপর্দার দেব আর পারো। রোহন ভট্টাচার্য-অঙ্গনা রায়। স্টার জলসার ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’র নায়ক নায়িকা। এই প্রজন্মের প্রতিনিধি। কিন্তু ভালবাসায়, প্রতিশ্রুতিতে বিশ্বাসী। তাই মৃত্যুর পরেও দেবকে ছাড়তে পারে না পারো। সারাক্ষণ ছায়াসঙ্গী। দেবের আশপাশে অন্য নারী মানেই পারোর মাথায় আগুন! ছোটপর্দায় পা রেখেই দ্বৈত চরিত্রে অভিনয়। অঙ্গনা কখনও শহুরে কখনও গ্রাম্য। নায়িকা কিন্তু ইতিমধ্যেই মন জয় করে নিয়েছেন। রোহনকেও কে না চেনে? এবার জুটিকেও সবাই চোখে হারাবে তো?
কৌশিক রায়-স্বীকৃতি মজুমদার
আলো আর আদিত্য। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত জি বাংলার নতুন ধারাবাহিক ‘আলোর কোলে’র নায়ক-নায়িকা। বাস্তবে এঁরা কৌশিক রায়-স্বীকৃতি মজুমদার। অশরীরী বৌকে নিয়েই খুশি নায়ক। যদিও আজকাল টেলিভিশনকে এর আগে জানিয়েছেন, বাস্তবে এরকম হলে তিনি সামলাতে পারতেন না। একমাত্র একরত্তি মেয়ে পুপুলকে নিয়ে পর্দাতেও হিমশিম খাচ্ছেন তিনি। তাই তাঁকে সামলাতে ধারাবাহিকে পা রেখেছেন আরও এক নায়িকা ‘রাধা’ ওরফে সোমু সরকার। এখন দেখার, কার সঙ্গে রয়াসন বেশি জমে তাঁর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি