বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২২ জুন ২০২৫ ১২ : ৪২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: সলমন খান মানেই ঠোঁটকাটা, খাঁটি কথা—আর মজা করতে গিয়ে নিজের ভাইয়ের সংসার নিয়েও থেমে থাকলেন না 'ভাইজান'! নেটফ্লিক্সের জনপ্রিয় শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর সাম্প্রতিক পর্বে সলমন খানের মুখে ফের উঠে এল সোহেল খান এবং প্রাক্তন স্ত্রী সীমা সাজদের গল্প—আর সেখান থেকেই শুরু হল ভাইয়ের বিবাহবিচ্ছেদ নিয়ে ঠাট্টা!
কপিল শর্মাকে সলমন জানান, তাঁর বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের দরজা সবসময় খোলা থাকে বন্ধুদের জন্য।তিনি উদাহরণ দেন ফটোগ্রাফার অবিনাশ গওয়ারিকর-এর, যিনি কিছু দিনের জন্য থাকতে এসেছিলেন তাঁদের বাড়িতে… কিন্তু সেই ‘কিছু দিন’ই টেনে নিয়ে গেল কয়েক বছর!
সলমন বলেন— “ও বলেছিল, কয়েক দিনের জন্য থাকবে, যতক্ষণ না নতুন বাড়ি পায়। পরে জানাল, সে আসার পরেই ফ্ল্যাট পেয়ে গিয়েছিল—কিন্তু সেটা সাবলিজে দিয়ে গ্যালাক্সিতেই থেকে গেল! কারণ এখানকার পরিবেশ ওর খুব ভাল লাগছিল!”এই গল্পের মাঝেই সলমন একটা বোমা ফাটালেন। তিনি বলেন—“ আর সেই সময়েই সোহেল পালিয়ে বিয়ে করল। আর এখন সীমাও পালিয়ে গেছে!”
এই কথা শুনেই আড্ডায় থাকা নবজ্যোত সিং সিধু আর অর্চনা পূরণ সিং হেসে গড়িয়ে পড়েন। সলমন আরও জানান, একদিন সোহেল এসে অবিনাশকে বলেন, “ঘর খালি কর, আমার আর সীমার থাকার জায়গা লাগবে।” অবিনাশ তো হতবাক! সে বলে—“এটা অন্যায়! তুমি কীভাবে বিয়ে করে নিলে!”
সোহেল ও সীমার বিয়ে হয় ১৯৯৮ সালে, পরে ইসলামি মতে নিকাহ্ও হয়। তাঁদের দুই সন্তানের জন্ম— নির্বাণ (২০০০) ও ইউহান (২০১১)।কিন্তু ২৪ বছরের দাম্পত্যের পর ২০২২ সালে বিচ্ছেদ হয় তাঁদের।এরপর সীমা নতুন সম্পর্কে চলে গিয়েছেন।আর সলমন দাদার সেই সম্পর্ককে নেটফ্লিক্সের মঞ্চেই রসিকতার মোড়কে এনে দিলেন ‘ভাইজানি’ টুইস্ট!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি