শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ জুন ২০২৫ ১৭ : ০৮Rahul Majumder
আজকাল ওয়েব ডেস্ক: রবার্ট প্যাটিনসনের ‘দ্য ব্যাটম্যান ২’–এর চিত্রনাট্য এখনও পুরোপুরি তৈরি হয়নি। আর তাতেই মাথায় হাত ফ্যানদের। কেউ বলছেন, “এত দেরি কেন?”, কেউ বা ভাবছেন ছবিটা আদৌ হবে তো? এবার এই চাপাচাপিতে সরাসরি জবাব দিলেন ডিসি স্টুডিওজ়-এর সহ-প্রধান জেমস গান। ‘দ্য ব্যাটম্যান ২’ নিয়ে চলতে থাকা অতিরিক্ত চাপ ও ভক্তদের উৎকণ্ঠার প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন— ‘দ্য ব্যাটম্যান ২’-এর চিত্রনাট্য এখনও তিনি হাতে না পেলেও এ ছবি নিয়ে তিনি আশাবাদী, এবং পরিচালক ম্যাট রিভস-কে পূর্ণ স্বাধীনতা দেওয়াই শ্রেয়।
এক সাক্ষাৎকারে গান রীতিমতো ক্ষুব্ধ কণ্ঠে বলেন— “ম্যাটের গলায় চেপে বসবেন না। দয়া করে ওখান থেকে নামুন! ওর নিজের সময়ে ও লিখবে। ওর তৈরি একটা ছবি আপনাদের ভাল লেগেছে মানেই ও আপনাদের কিছু দিতে বাধ্য নয়!” গান আরও জানিয়েছেন, ম্যাট রিভস ‘দ্য ব্যাটম্যান ২’-এর চিত্রনাট্য জমা দেবেন জুনের মধ্যেই। আর তার পরই শুরু হবে শুটিং—২০২৫ সালের মধ্যে।রবার্ট প্যাটিনসন থাকছেন আগের মতোই ব্যাটম্যানের চরিত্রে। ম্যাট রিভস নিজেও জানিয়েছেন, “এই বছরই এ ছবির জন্য ক্যামেরা চালু হবে।”
উল্লেখ্য, জেমস গান নিজে নতুন করে গড়ছেন ডিসি ইউনিভার্স, যার সূচনা হবে তাঁর ‘সুপারম্যান’ ছবি দিয়ে। কিন্তু ম্যাট রিভসের ‘ব্যাটম্যান এপিক ক্রাইম সাগা’—এটা একেবারেই ভিন্ন ধারার গল্প। এই ইউনিভার্সে রয়েছে: দ্য ব্যাটম্যান (২০২২), এইচবিও-র স্পিন-অফ সিরিজ ‘দ্য পেঙ্গুইন’ এবং আসন্ন ‘দ্য ব্যাটম্যান ২’।
নিজের কথাশেষে জেমস গান যা বললেন স্পষ্টভাবে, তা হল —“ম্যাট রিভস এই প্রজেক্ট নিয়ে দারুণ উত্তেজিত। ও নিজের মতো করে লিখছে, চাপ নয়—সময় দরকার। ও চাপকে পাত্তা দেয় না। আমিও যথেষ্ট উত্তেজিত এই ছবি নিয়ে ।”
তিনি আরও জানান, ভাল সিনেমা তৈরিতে সময় লাগে। ব্যাটম্যান-অনুরাগীদের উচিত ধৈর্য ধরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি