শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Tollywood actor Prosenjit Chatterjee opens up about the downfall of Bengali Cinema

বিনোদন | “আমরা পারিনি…” বাংলা ছবির অধঃপতন নিয়ে বিস্ফোরক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! কী কী কারণ তুলে ধরলেন ‘বুম্বা দা’?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২১ জুন ২০২৫ ১৬ : ২৬Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বাংলা সিনেমা কেন পিছিয়ে পড়ছে? এই প্রশ্ন মাঝেমধ্যেই উঁকি দেয় বাংলার সিনেপ্রেমীদের মনে। যেখানে অর্ধশতক আগেও বিশ্বের দরবারে ভারতীয় সিনেমাকে পৌঁছে দিয়েছে বাংলা ছবি, সেখানে আজ কেন হতশ্রী দশা টলিপাড়ার? এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

একটি ইংরেজি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলার প্রিয় ‘বুম্বাদা’কে প্রশ্ন করা হয় বাংলা ছবির অধঃপতন নিয়ে। সেখানেই বাংলা সিনেমার অধঃপতনের কারণ ব্যাখ্যা করেন প্রসেনজিৎ। বুম্বাদার কথায়, বাংলায় যে ভাল ছবি তৈরি হচ্ছে না এমন নয়। বরং শেষ কয়েক বছরে বাংলা ছবির সাফল্যের হার অন্য আঞ্চলিক ইন্ডাস্ট্রির থেকে ভাল বলেই মনে করেন তিনি। প্রসেনজিতের দাবি, ৭০ থেকে ৮০ শতাংশ ছবিই ভাল ব্যবসা করেছে। প্রচুর অর্থ না এলেও বিনিয়োগের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন অভিনেতা। পাশাপাশি নাম না উল্লেখ করেই অঙ্ক কি কঠিন ছবির প্রসঙ্গ টেনে প্রসেনজিৎ জানান, গুণমানের দিক থেকেও মোটেই পিছিয়ে নেই বাংলা ছবি। 

কিন্তু এত কিছু সত্ত্বেও প্রসেনজিতের স্বীকারোক্তি, “আমার মনে হয়, যেটা আমরা মিস করছি, বা বিগত দিনে করেছি, সেটা হল, আমরা চেষ্টা করা সত্ত্বেও বাংলাদেশ বা বাংলাকে একটা বাজার হিসাবে তৈরি করতে পারিনি।” যেখানে বাংলা পৃথিবীর অন্যতম বহুল প্রচলিত ভাষা সেখানে পশ্চিমবঙ্গের বাইরে বাংলা ছবিকে আন্তর্জাতিক ভাবে বাজারজাত করা যায়নি বলেও মত তাঁর। কিছুদিন আগে প্রকাশিত ওয়েব সিরিজ ‘খাকি’র প্রসঙ্গ টেনে তিনি জানান, সেই সিরিজটি সফল হয়েছে বাঙালি সংযোগের জন্যেই। কাজেই ছবির বিপণন করতে ব্যর্থ হওয়ার কারণেই বাংলা ছবি পিছিয়ে পড়ছে বলে মত তাঁর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া