শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | ‘…কিচ্ছু বদলাবে না’, ওটিটিতে ছবি মুক্তি নিয়ে আমিরের পদক্ষেপ নিয়ে কেন এই মন্তব্য করলেন প্রসেনজিৎ?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ জুন ২০২৫ ১৪ : ১৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: যেখানে গোটা বলিউড এখন ওটিটি রিলিজে ভরসা করছে, সেখানে একেবারে উল্টো পথে হাঁটলেন আমির খান! তাঁর নতুন ছবি ‘সিতারে জমিন পর’ শুধুমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সিদ্ধান্তে চমকে উঠেছে ইন্ডাস্ট্রি। এই সাহসী পদক্ষেপের প্রশংসা করলেও, টলিউডের তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দিলেন এক রকম সতর্কবার্তা। 

 

 

এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেন—“ হ্যাঁ, আমির এই ঝুঁকি নিতে পারেন। কারণ তিনি দর্শকের নাড়ি বোঝেন। বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। কিন্তু আমার মনে হয়, এসব করা সত্বেও কিছুই বদলাবে না! ”প্রসেনজিতের সোজাসাপটা মত— “আমির খান চেষ্টা করছেন প্রেক্ষাগৃহ  বাঁচাতে। কিন্তু বাস্তব বলছে, সিনেমা শেষমেশ ওটিটিতেই যাবে, তারপর ছোটপর্দায়। এটাই আমাদের দেশের দর্শকের কাছে পৌঁছনোর রাস্তা। তবে, দেখা যাক এই ‘শুধু থিয়েটার’-মডেল কতদূর যায়। আশা করি, সফল হোক আমির!”

 

 

'সিতারে জমিন পর'-এর শুধু প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ওটিটির তরফে  ১২০ কোটি টাকার প্রস্তাব অফার ফিরিয়েছেন আমির! এই প্রসঙ্গে উল্লেখযোগ্য তথ্য শেয়ার করেছেন ট্রেড অ্যানালিস্ট কমল নাহতা। তিনি জানিয়েছেন, অ্যামাজন প্রাইম ভিডিও-র তরফ থেকে ১২০ কোটি  টাকার প্রস্তাব এলেও তা ফিরিয়ে দিয়েছেন আমির। আমিরের মতে, “আমি সিনেমার প্রতি একনিষ্ঠ। আমি বিশ্বাস করি আমার দর্শককে হলে ফেরানো সম্ভব। জানি, এটা একটা বিশাল ঝুঁকি।  কিন্তু আমি সেই বিশ্বাসেই আছি।”

 

 

২০০৭-এর ‘তারে জমিন পর’–এর স্পিরিচুয়াল সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’, যেখানে আমির খান এবার এক বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের  বাস্কেটবল কোচ। পরিচালনায় আর এস প্রসন্ন।  ছবিতে রয়েছেন জেনেলিয়া ডি’সুজা ও ১০ জন নতুন মুখ—যাঁরা সকলেই বিশেষভাবে সক্ষম।প্রশ্ন উঠছেই—এই ঝুঁকি কি কেবল এক সুপারস্টারের আত্মবিশ্বাস, না কি সিনেমা হলের অস্তিত্ব রক্ষার লড়াই?

 

একদিকে আমিরের সাহসী ভরসা, অন্যদিকে প্রসেনজিতের বাস্তব অভিজ্ঞতা। এই মুহূর্তে একটাই প্রশ্ন—আমিরের এহেন পদক্ষেপের জন্য দর্শক কি ফের দলে দলে প্রেক্ষেগৃহে ফিরবে না কি ওটিটি-র দুনিয়াতেই ডুবে থাকবে?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া