শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Vivek Agnihotri Slams Anurag Kashyap John Abraham Over Dhan Dhana Dhan Goal

বিনোদন | ‘পাঁচটা লাইনের সংলাপ টানা বলতে পারে না…’, জন আব্রাহামকে নিয়ে বিস্ফোরক সব দাবি বিবেক অগ্নিহোত্রীর!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ জুন ২০২৫ ১৩ : ০৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বিতর্ক তাঁর নিত্যসঙ্গী। আবারও মুখ খুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, আর এবার তাঁর নিশানায় একসঙ্গে অনুরাগ কাশ্যপ, জন আব্রাহাম, এমনকী গোটা বলিউড সিস্টেম! ‘ধন ধনা ধন গোল’ (২০০৭) ছবি তৈরির পর্বে ঘটে যাওয়া অশান্তির কথা জানিয়ে ফের চর্চার কেন্দ্রে তিনি।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অগ্নিহোত্রী অকপটে বলেন, “ইউটিভি প্রযোজনা সংস্থা আমাকে লেখক হিসেবে দেখতেই চায়নি। ওরা শুধু অনুরাগকে গুরুত্ব দিচ্ছিল। অথচ তখন অনুরাগের নিজেরই প্রচুর ব্যক্তিগত সমস্যা চলছিল, সে মোটেও ছবিতে মন দিতে পারেনি।”

 

“স্ক্রিপ্ট দেখে মনে হয়েছিল, পেন দিয়ে কেউ হিজিবিজি এঁকে গেছে!”, দাবি বিবেকের। জানালেন, ছবির লিখিত সংলাপ ছিল এতটাই অপরিপক্ব যে, পোস্ট-প্রোডাকশনে নিজেই তা পুনরায় লেখানোর ব্যবস্থা করেন অগ্নিহোত্রী। “সংলাপগুলো কোনও গঠনেই ছিল না। অবশেষে আমাকে অন্য একজনকে দিয়ে রিওয়ার্ক করাতে হয়,”—সোজাসাপটা মন্তব্য তাঁর।


যদিও অতীতে অনুরাগকে 'মদ্যপ' বলে সমালোচনা করেছিলেন, এবার খানিক সংযত সুরে বললেন, “আমি অনুরাগ আর বিক্রমাদিত্যকে লেখক হিসেবে সম্মান করি। তবে অনুরাগের একটা সমস্যা আছে—ও খুব বেশি কথা বলে, আর কখন কী বলে সেটা বোঝেই না। ও নিজেই আমাকে একাধিকবার ক্ষমা চেয়েছে।” আর এরপরেই জন আব্রাহাম সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বসেন তিনি ! নায়কের নাম না করলেও যে জন আব্রাহামকেই টার্গেট করেছেন, তা স্পষ্ট। “বলিউডে গোটা ব্যবস্থাটা ঘোরে একজন ‘মধ্য মানের’ অভিনেতার চারপাশে, যার মেধা নিয়েই প্রশ্ন আছে। ও-ই ঠিক করে পোস্টারে কার ছবি থাকবে, কীভাবে মার্কেটিং হবে। এটা একটা অসুস্থ সিস্টেম।”

 

তিনি আরও বলেন, “ফুটবলারের চরিত্রে কাস্ট হলেও জন খেলাতেই স্বচ্ছন্দ ছিল না। আরশাদ ও রাজ জুটসির মতো অন্য অভিনেতারা কঠোর ট্রেনিং নিয়েছিল। কিন্তু জনের ক্ষেত্রে পা আর মুখের ক্লোজ-আপ আলাদা করে শুট করতে হত!”  “যদি অভিনেতা বলে পাঁচটা লাইন একসঙ্গে বলতে পারছে না, তাহলে ওকে কোটি টাকা দেওয়ার মানে কী?”— প্রশ্ন অগ্নিহোত্রীর।এমনকী, তাঁর এও দাবি, শুটিং চলাকালীন জন-বিপাশার ব্রেকআপ ছিল বাড়তি চাপ! পরিচালকের কথায়, “ওদের সম্পর্ক ভাঙনের প্রভাব পড়েছিল সেটে। সেটা সামলানোও আমার দায় হয়ে উঠেছিল।”

 

‘ধন ধনা ধন গোল’–এর হিট মিউজিকের পিছনে থাকা ছবিটা আদতে কতোটা ছেঁচড়ে তৈরি হয়েছিল, এবার সেই পর্দা তুললেন পরিচালক নিজেই। “ছবির ভিত ছিল মজবুত। কিন্তু যখন চিত্রনাট্য থেকে বেশি গুরুত্ব পায় অভিনেতার অহংবোধ, তখনই সিনেমার প্রাণটা হারিয়ে যায়।”

 

বর্তমানে বিবেক অগ্নিহোত্রী ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’–এর কাজ নিয়ে। এই ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’–এর পরবর্তী কিস্তি হিসেবে ধরা হচ্ছে, যেটি সমালোচনার মুখে পড়লেও বক্স অফিসে সফল হয়েছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া