শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

BMC and Forest Officials Inspect Shah Rukh Khan s Mannat After Activist s Complaint

বিনোদন | মেরামতির নামে অবৈধ, বেআইনি কাজকর্ম চলছে শাহরুখের বাড়িতে? যৌথ হানা পুরসভা ও বন দফতরের!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ জুন ২০২৫ ১২ : ০১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই:  শাহরুখ খানের ‘মন্নত’–এ চলছে জোরদার সংস্কার। আর ঠিক সেই সময়ই সেখানে হাজির হয়েছে বৃহন্মুম্বই পুরসভার (বিএমসি) ও বন দফতরের এক যৌথ দল!  যদিও পুরসভার তরফেদাবি, বন দফতরের অনুরোধ পেয়েই তাঁরা যৌথ পরিদর্শনে গিয়েছেন। একজন সমাজকর্মীর অভিযোগের পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। খবর, বেআইনি নির্মাণ, অবৈধ ভাবে ভবন সংস্কারে আশঙ্কায় পরিদর্শনে গিয়েছিলেন আধিকারিকরা।

 

 

শাহরুখ-গৌরীর বিলাসবহুল প্রাসাদতুল্য বাড়ি মন্নত। যেখানে একদিকে একটি ঐতিহ্যবাহী বাংলো, অন্যদিকে সাততলা —এই পুরো জায়গাতে চলছে সংস্কারের কাজ। এর মধ্যেই শাহরুখ ও তাঁর পরিবার আপাতত স্থানান্তরিত হয়েছেন বান্দ্রার পালি হিলের ‘পূজা কাসা’ বিল্ডিংয়ে।
যদিও শাহরুখ খানের টিমের দাবি, সব কাজই হচ্ছে নিয়ম মেনে, যথাযথ অনুমতিপত্র হাতে রেখেই। বাদশা র আপ্ত সহায়ক পূজা দাদলানি গোটা ব্যাপারটি অস্বীকার করেছেন। স্পষ্টভাবে তিনি বলেছেন, “বেআইনি কাজের কোনও প্রশ্নই নেই। সমস্ত কাজ হচ্ছে যথাযত নির্দেশিকা মেনে।”

 

এক বন দফতরের আধিকারিক জানান, “অভিযোগের ভিত্তিতেই এই জায়গার পরিদর্শন হয়েছে। এখন আমরা রিপোর্ট তৈরি করছি। বৃহন্মুম্বই পুরসভার টিম আমাদের সহায়তার জন্যই ছিল।” অভিযোগটি দায়ের করেছেন সমাজকর্মী সন্তোষ দাউন্ডকার। প্রাক্তন আইপিএস অফিসার ও সমাজকর্মী ওয়াই পি সিংয়ের দাবি, ২০০৫ সালে যেভাবে মন্নতের ভিতরে ১২টি ছোট ফ্ল্যাট অনুমোদন করিয়ে পরে তা একত্র করে বিলাসবহুল প্রাসাদ বানানো হয়েছে, তা আদতে নগরোন্নয়ন আইন লঙ্ঘনের সামিল। তাঁর মতে, নগর-ভূমি সীমা আইন কার্যকর নাকি কার্যকর হয়নি। এবার মালিকদের সেই ফ্ল্যাটগুলো ফিরিয়ে আনতে হবে আইনি কাঠামো মেনে, যাতে শহরের হাউজিং লক্ষ্যপূরণ হয়।

 


শাহরুখ খান, যিনি যুগের পর যুগ মান্নাত-এর বাসিন্দা ছিলেন, বর্তমানে তাঁর পরিবার নিয়ে উঠেছেন পালি হিল এলাকার হাইএন্ড বিল্ডিং ‘পূজা কাসা’-র চারতলা জুড়ে। এই বিল্ডিংয়ের মালিক জনপ্রিয় প্রযোজক বাসু ভগনানি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া