শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ জুন ২০২৫ ১১ : ৩০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: চকচকে গ্ল্যামার দুনিয়ার আড়ালে থেকে যায় অনেক না বলা কষ্টের গল্প। ঠিক তেমনই নিজের জীবনের কঠিন অধ্যায়ের কথা বললেন অভিনেত্রী ডায়ানা পেন্টি। কলেজে পড়ার সময় মুম্বইয়ের লোকালে যাতায়াত করতে গিয়ে প্রতিদিন কটূক্তি, শারীরিক অস্বস্তি, যৌন হেনস্থার শিকার হতে হয়েছে তাঁকে। এক সাক্ষাৎকারে ডায়ানা বলেন, “আমি সেন্ট জেভিয়ার্স কলেজে পড়তাম। বাইকুল্লা থেকে ভিটি পর্যন্ত সেন্ট্রাল লাইনের ট্রেনে যেতাম, তারপর হেঁটে কলেজ। রোজ হতো কটূক্তি, লোকজন ইচ্ছে করে স্তনে কনুইয়ের খোঁচা মারত। এটা তখনকার দিনে একটা ‘ডেইলি রুটিন’ ছিল।”
তিনি আরও বলেন, “আমি তখন খুব লাজুক, আত্মবিশ্বাসহীন, অস্বস্তিতে ভরা একটা মেয়ে ছিলাম। তার উপর এসব ঘটনা আমাকে ভিতর থেকে কুঁকড়ে দিত। এতটাই ভয় পেতাম যে কনুইয়ের ধাক্কা খাওয়ার পর তাঁকে পাল্টা ধাক্কা দিয়ে নিজেকে বাঁচানোর মতো সাহস ছিল না।”
তবে শুধুই ট্রেনযাত্রার ঝামেলা নয়, ছোটবেলা থেকেই গায়ে লেগে ছিল ‘অতিরিক্ত রুগ্ণতা’র অপবাদ। ডায়ানার কথায়, “আমি ছোটবেলায় খুব রোগা ছিলাম। ছ’–সাত বছর আগেও একই রকম ছিলাম। সবাই বলত, ‘তুই কিছু খাস না?’ মায়ের কাছে গিয়ে পর্যন্ত বলত, ‘আপনার মেয়ে খায় না কেন?’ মা রেগে যেত। একটা ছোট মেয়ে যখন বারবার এসব শুনতে শুনতে বড় হয়, তখন তার মধ্যে একটা রাগ, লজ্জা, অপমান জমা হতে থাকে। এটা আমাকে ভিতর থেকে দাগ কেটে দিয়েছিল।” একবার এক পেডিয়াট্রিক ডায়েটিশিয়ানের পরামর্শে তাঁকে দিনে ৬টা কলা খাওয়ানো হত! ডায়ানা বলেন, “আমি কোনওরকমে চারটে কলা খেতে পারতাম। তাও কোনও পরিবর্তন আসেনি। আমি সারাজীবন নিজের ওজন বাড়ানোর চেষ্টা করে গিয়েছি।”
নিজের শারীরিক গঠন নিয়ে এতটাই অস্বস্তিতে ভুগতেন যে স্লিভলেস পোশাক পরতেন না, বরং অতিরিক্ত কাপড় পরেই নিজেকে অন্যদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেন।
বর্তমানে ডায়ানাকে দেখা যাচ্ছে ‘ডিটেকটিভ শেরদিল’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন দিলজিৎ দোশাঞ্জ, বোমান ইরানি, চাঙ্কি পাণ্ডে ও বানিতা সন্দু। এ ছবির স্ট্রিমিং শুরু হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। সইফ আলি খান এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘ককটেল’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও তিনি অভিনয় করছেন ‘সেকশন ৮৪’ নামক ছবিতে, যেখানে মুখ্যভূমিকায় আছেন অমিতাভ বচ্চন ও নিমরৎ কৌর। ছবিটির মুক্তির দিন এখনও ঘোষণা হয়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি