শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Brad Pitt Open to Reuniting With Tom Cruise With One Condition

বিনোদন | এই একটা শর্ত মানা হলেই ফের টম ক্রুজের সঙ্গে এক ছবিতে কাজ করবেন! বড়সড় ঘোষণা ব্র্যাড পিটের

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ জুন ২০২৫ ১৮ : ১৪Rahul Majumder

আজকাল ওয়েব ডেস্ক: একদিকে হলিউডের অ্যাকশন আইকন, অন্যদিকে পর্দার সবচেয়ে স্টাইলিশ ও স্মুথ ম্যান—টম ক্রুজ এবং ব্র্যাড পিট। একসঙ্গে এঁদের আবার পর্দায় দেখা যাবে, এমন কল্পনা ভক্তমনে বেঁচে রয়েছে সেই ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার (১৯৯৪) ছবির পর থেকেই।

 

 

আর সেই জল্পনাকে এবার জ্বালানির মতো উস্কে দিলেন স্বয়ং ব্র্যাড পিট! মেক্সিকোতে নিজের আসন্ন ফর্মুলা ওয়ান-ভিত্তিক সিনেমা এফ ওয়ান (F1)-এর প্রচারে গিয়ে ই-নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নে হেসে বললেন, “আমি আমার পশ্চাদ্দেশ প্লেনের বাইরে ঝুলিয়ে রাখব না! টম যদি আবার মাটির কাছাকাছি সিনেমা করে, তবে ভেবে দেখব।”

 

 

টম ক্রুজের দুঃসাহসিক স্টান্ট আজ গোটা দুনিয়ার চর্চার বিষয়। মিশন: ইম্পসিবল – ডিফাইনাল রেকনিং–এ তাঁকে দেখা গেছে পাহাড় বেয়ে ওঠা থেকে শুরু করে প্লেন থেকে ঝুলে পড়তে। সেখানে পিট তুলনামূলকভাবে মাটির কাছাকাছি, বাস্তব নির্ভর এক্সট্রিম থ্রিল চায়।

 

অন্যদিকে এফ ওয়ান (F1) সিনেমা পরিচালনা করছেন ‘টপ গান: ম্যাভেরিক’ ছবিখ্যাত জোসেফ কোসিনস্কি, প্রযোজনায় জেরি ব্রুকহাইমার। কোসিনস্কি একসময় ‘ফোর্ড ভার্সেস ফেরারি’–র জন্য টম ক্রুজ ও ব্র্যাড পিটকে একসঙ্গে কাস্ট করতে চেয়েছিলেন, কিন্তু বাজেটে ছাড় না পাওয়ায় সেই প্রজেক্টে তিনি বাদ পড়েন। ছবিটি পরে নির্মাণ করেন জেমস ম্যানগোল্ড, যেখানে অভিনয় করেন ক্রিশ্চিয়ান বেল ও ম্যাট ডেমন।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে কোসিনস্কিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “টম সবসময় নিজের সীমা পেরিয়ে যায়, কিন্তু ও খুবই দক্ষ। তবু হ্যাঁ… মাঝে মাঝে আমাদেরও একটু ভয় পাইয়ে দেয়।” অর্থাৎ, ছবিপ্রেমীদের বহুদিনের স্বপ্ন—ক্রুজ-পিট জুটি—আবার ফিরতে পারে, যদি টম প্লেন বা পাহাড় ছেড়ে মাটিতে পা রাখেন!

 

এই মুহূর্তে তাই হলিউড জুড়ে গুঞ্জন—একটি ‘স্টান্ট’ আর একটি ‘স্টেটমেন্ট’ কি একসঙ্গে আসছে পর্দায়? সময় বলবে, তবে উত্তেজনায় দমবন্ধ করে অপেক্ষা করছেন সিনেমাপ্রেমীরা!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া