শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ জুন ২০২৫ ১৭ : ২৮Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: আজ তিনি বলিউডের পরিচিত মুখ, কিন্তু অভিনয়ের স্বপ্ন কোনওদিনই দেখেননি! ‘ডিটেকটিভ শেরদিল’ ছবির অভিনেত্রী ডায়ানা পেন্টি এক সময় মডেলিং দুনিয়ার পরিচিত নাম ছিলেন। আর ঠিক সেই সময়েই এক ফোন বদলে দিয়েছিল তাঁর জীবন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বলিউড জার্নির অজানা কাহিনি শেয়ার করলেন অভিনেত্রী। জানালেন, তাঁর প্রথম ছবি হওয়ার কথা ছিল ইমতিয়াজ আলির রকস্টার, রণবীর কাপুরের বিপরীতে। কিন্তু ২–৩ সপ্তাহের ওয়ার্কশপের পরেই বাদ পড়েন তিনি।
ডায়ানা বলছেন, “আমি তখন নিউ ইয়র্কে ছিলাম, মডেলিং করছিলাম। হঠাৎ এজেন্সি থেকে ফোন এল—ইমতিয়াজ আলি নতুন ছবির জন্য একজন নতুন মুখ খুঁজছেন, আমি যেন দেখা করি। আমি তো অবাক! আমি তো কোনওদিন সিনেমা করতে চাইনি। অভিনয়ের কোনও প্রশিক্ষণও ছিল না। বিশ্বাসই হত না যে আমি কোনোদিন অভিনেত্রী হতে পারি। তবু আমি দেশে ফিরে এলাম।”
ইমতিয়াজ আলির সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে ডায়ানার মন্তব্য, “তিনি ভীষণ ভাল মানুষ। আমার সঙ্গে এমনভাবে কথা বলেছিলেন যে মনে হচ্ছিল আমি নিজের মনের সব কথা বলতেই পারি।” ইমতিয়াজ তাঁকে চরিত্রটা বুঝিয়ে লুক টেস্ট আর ওয়ার্কশপের প্রস্তাব দেন। যদিও তখনও ডায়ানা জানিয়ে দেন, অভিনয়ের আত্মবিশ্বাস তাঁর নেই।
২–৩ সপ্তাহ পর ইমতিয়াজ স্পষ্ট জানান, “তুমি অনেকটাই এগিয়েছো, প্রচুর উন্নতি করেছি দেখছি। কিন্তু আমার মনে হচ্ছে তুমি এখনই এই চরিত্রটার জন্য পুরোপুরি তৈরি নও। হয়তো সময়টা তোমার জন্য একটু তাড়াতাড়িই।” এই সিদ্ধান্তে ডায়ানা খানিকটা স্বস্তিই পান—কারণ তাঁর নিজের মধ্যেও ছিল একরাশ অনিশ্চয়তা। এরপর তিনি ফের নিউ ইয়র্কে ফিরে যান এবং মডেলিং শুরু করেন।
কিন্তু সেখানেই মোড় নেয় গল্প। ঠিক এক বছর পর ডায়ানার কাছে ফের আসে বলিউডের ডাক। দীনেশ ভিজন খুঁজছিলেন নতুন মুখ ‘ককটেল’ ছবির জন্য। আর সেই ছবির চিত্রনাট্য লিখেছিলেন ইমতিয়াজ আলি! তাঁরই পরামর্শে ডায়ানার অডিশন নেওয়া হয়। এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই কনফার্মেশন কলে জানিয়ে দেওয়া হয়—ডায়ানাই হতে চলেছেন মীরা! অবশেষে ককটেল-এ সইফ আলি খান ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে আত্মপ্রকাশ করেন ডায়ানা পেন্টি। ছবিটি বক্স-অফিস সফল হয়, বিশ্বব্যাপী আয় করে ১২১.৭৮ কোটি টাকা।
বর্তমানে ডায়ানা দেখা দিচ্ছেন রবি ছাবরিয়ার পরিচালনায় ‘ডিটেকটিভ শেরদিল’ ছবিতে। সেখানে তাঁর সহ-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ, বোমান ইরানি, চাঙ্কি পাণ্ডে ও বণিতা সাধু। ছবিটি ওটিটিতে মুক্তি পেয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি