সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Mumtaz Says Anju Mahendru Was Like a Wife to Rajesh Khanna

বিনোদন | বিয়ে ছাড়াই এসব করত ঘরের ভিতরে! রাজেশ খান্নার এই প্রেমিকার বিস্ফোরক প্রেমকাহিনি ফাঁস করলেন মুমতাজ

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ জুন ২০২৫ ১৬ : ৩৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে প্রেম ও বিয়ে—এই দুই শব্দের মধ্যে দূরত্ব অনেক সময়ই নাটকীয়ভাবে বেড়ে যায়। বহু সম্পর্কই শিরোনামে উঠে এলেও থেমে গেছে মাঝপথে, কখনও কেরিয়ারের চাপে, কখনও বা ব্যক্তিগত মতানৈক্যে। ঠিক তেমনই একটি চর্চিত, আবেগঘন সম্পর্ক ছিল বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না ও অভিনেত্রী অঞ্জু  মাহেন্দ্রুর।

 

১৯৬৬ থেকে ১৯৭১—এই ছ’বছরের প্রেমে ছিলেন রাজেশ খান্না ও অঞ্জু মাহেন্দ্রু। এক ছাদের তলায় থেকেছেন, ছিল লিভ-ইন রিলেশনশিপ। কিন্তু শেষরক্ষা হয়নি। তাঁদের সম্পর্ক ভেঙে যায় ঠিক সেখানেই, যেখানে সাধারণত গল্পগুলো নতুন মোড় নেয়—বিয়ের প্রস্তাব। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রবীণ অভিনেত্রী মুমতাজ খোলাখুলি বললেন এই সম্পর্ক নিয়ে। তাঁর মতে, “অঞ্জুর প্রথম স্বামী মারা গিয়েছিলেন। এরপর তিনি বছরখানেক রাজেশ খান্নার সঙ্গে থাকতেন, স্ত্রীসুলভ সমস্ত দায়িত্ব পালন করতেন। ঘর সামলাতেন, তাঁর যত্ন নিতেন।”

 

মুমতাজ আরও জানান, “আমার বাড়ি ছিল কাছাকাছি, আমি আর আমার স্বামী ওঁর বাড়িতে যেতাম। দেখেছি, অঞ্জু তখন একেবারে ‘বিয়ের কাগজ না থাকা’ স্ত্রীর মতোই জীবন কাটাচ্ছেন।” এবং সেইখানেই মুমতাজের মন্তব্য—“এটাই আসল, বিয়ে হওয়া না হওয়া বড় কথা নয়। সম্পর্কের গভীরতা অনেক বেশি জরুরি।”

 

তাঁদের প্রেম শুরু হয় ১৯৬৬ সালে। একসঙ্গে থাকা, পরস্পরের প্রতি ভালবাসা—সব ছিল। কিন্তু ১৯৭১ সালে যখন রাজেশ খান্না বিয়ের প্রস্তাব দেন, অঞ্জু তাতে রাজি হননি। তাঁর তখনকার অগ্রাধিকার ছিল কেরিয়ার। সেখান থেকেই শুরু দূরত্ব। এরপর শোনা যায়, অঞ্জু মাহেন্দ্রু বাগদান করেন কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্সের সঙ্গে। কিন্তু সেই সম্পর্কও ভেঙে যায়। অঞ্জু আবার যোগাযোগ করেন রাজেশের সঙ্গে। ততদিনে অবশ্য অনেক দেরি হয়ে গেছে।

 

১৯৭৩ সালে রাজেশ খান্না বিয়ে করেন তখন সদ্য-তরুণী ডিম্পল কাপাডিয়াকে। অন্যদিকে, অঞ্জু ১৯৭২-এ বিয়ে করেন অভিনেতা ইমতিয়াজ খানকে। সেই দাম্পত্য টিকেছিল ১৯৭৯ পর্যন্ত।তবুও সম্পর্কের এক অদ্ভুত সূক্ষ্ম টান ছিল রাজেশ ও অঞ্জুর মধ্যে। রাজেশ খান্নার জীবনের শেষ সময়েও পাশে ছিলেন অঞ্জু মাহেন্দ্রু। অনেকেই বলেন, মৃত্যুর আগের দিনগুলিতে তিনিই ছিলেন সেই ছায়া, যে প্রেমে ভর করেই রাজেশ বেঁচে ছিলেন একান্তে। এ এক অসমাপ্ত প্রেমের গল্প—যেখানে বিয়ের কোনও আনুষ্ঠানিকতা ছিল না, কিন্তু আত্মিক বন্ধনটা ছিল নিখাদ। বলিউডের ট্র্যাজিক লাভ স্টোরির তালিকায় এই অধ্যায়টি আজও অন্যতম।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া