বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Television: আপনজন তো অনেক হয়, আপন করে নিতে পারে কয়জন? বার্তা দিলেন সব্যসাচী

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০২ জানুয়ারী ২০২৪ ১৬ : ৫৩
তাঁর হোয়াটসঅ্যাপ ডিপি বদলে গিয়েছে। সাদাকালো প্রেক্ষাপটে একাকী এক পুরুষ। অনেক চড়াই উৎরাই পেরিয়ে তিনি এক বৃক্ষের সামনে দাঁড়িয়ে। যেন লক্ষ্যের মুখোমুখি। মাথার উপরে খোলা আকাশ। আকাশের বুক থমথমে কালো মেঘের ভারে। হোয়াটসঅ্যাপ ছাড়া তাঁর আর কোনও সামাজিক মাধ্যম নেই। তারপরেও তাঁর ফ্যানপেজ থেকে অনুরাগীদের বছরের শুরুতে আন্তরিক ধন্যবাদ জানালেন। তাঁকে, তাঁর অভিনীত ধারাবাহিক ‘রামপ্রসাদ’কে ভালবাসার জন্য। তাঁর কাছে তাঁর অনুরাগীরা আপনজনের থেকেও বেশি। সেই উপলব্ধি থেকেই তাঁর বার্তা, ‘ইহজগতে আপনজন তো অনেক আছে, তবে আপন করে নিতে পারে আর কয়জন?’

২০২২-২৩, সব্যসাচীর পরীক্ষার বছর। ২০২২-এর নভেম্বর তিনি হারিয়ে ফেলেছেন সবচেয়ে আপনজন ঐন্দ্রিলা শর্মাকে। অভিনেতা বরাবর সংযমী। নিজেকে আরও সংযমের শিকলে বেঁধেছেন। সরে গিয়েছেন সামাজিক মাধ্যম থেকে। সামাজিক ভিড় থেকেও। কিছুদিনের অবসর। তারপর নতুন করে ডুবেছেন অভিনয়ে। সব্যসাচী অভিনীত ‘বামাক্ষ্যাপা’ স্টার জলসার ব্লকবাস্টার মেগা ছিল। এবার তিনি ‘রামপ্রসাদ’। এক বছর ধরে ধারাবাহিকটি ওই চ্যানেলে আলাদা জায়গা করে নিয়েছে। মুখ্য অভিনেতার অনুরাগীরা প্রতি সন্ধেয় মুখিয়ে থাকেন তাঁকে ছোটপর্দায় দেখার জন্য।



সেই কথার উল্লেখ করে সব্যসাচী লিখেছেন, ‘এই ছোট্ট লেখাটি ‘রামপ্রসাদ’ ধারাবাহিকের ভক্তবৃন্দের উদ্দেশ্যে লিখলাম, আমাদের ন্যাড়া ছাদের গপ্পোর কর্ণধার সৌম্য আমায় কথা দিয়েছে, সে লেখাটি যথাস্থানে পৌঁছে দেবে।’ আরও জানিয়েছেন, তিনি সেটের বিভিন্ন কলাকুশলীর থেকে জেনেছেন, দর্শক অনুরাগীরা কত খুঁটিয়ে ধারাবাহিকের প্রত্যেকের কাজ দেখেন। ছোট্ট পরমেশ্বরী থেকে শুরু করে মা কালী পর্যন্ত। তাঁর দাবি, এতগুলো চ্যানেলের একরাশ ধারাবাহিকের মধ্যেও ‘রামপ্রসাদ’ স্বতন্ত্র শুধুই অনুরাগীদের নিঃস্বার্থ অফুরন্ত ভালবাসায়। তাই সবার কাছে তাঁর নতুন বছরের চাওয়া, ‘যেমন রামপ্রসাদকে আগলে ছিলে ২৩’এ, ২৪’এও তাই থেকো।’

এই বার্তা ভাগ করে নিয়ে ফ্যানপেজের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, ভালবাসা জানানো হয়েছে অভিনেতাকে। নতুন বছরে এর থেকে ভাল উপহার আর হতে পারে না, দাবি ফ্যানপেজের। কোনও সামাজিক মাধ্যমে না থেকেও অনুরাগীদের জন্য এত অনুভূতি! এই কারণেই সব্যসাচী সবার থেকে, সব কিছুর থেকে আলাদা।



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া