শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ জুন ২০২৫ ১৫ : ২৬Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: একদিকে সলমন খানের উপর একের পর এক মৃত্যুর হুমকি, অন্যদিকে মুম্বইয়ে আমির খানের নতুন ছবি সিতারে জমিন পর-এর ঝকঝকে প্রিমিয়ার। এই দুই ঘটনাই মিলে গেল বৃহস্পতিবার রাতে, আর তার মাঝেই ঘটল এক অভাবনীয় কাণ্ড—যার কেন্দ্রে আমির-পুত্র জুনেইদ খান!
সলমন খানের নিরাপত্তা এই মুহূর্তে যে স্তরে রয়েছে, তা বলিউডের আর কোনও তারকার কপালেও নেই। সম্প্রতি পাওয়া একাধিক হুমকির কারণে তাঁর চারপাশে প্রহরীদের বর্মচক্র। তেমনই সুরক্ষাবলয়ের মধ্যে বৃহস্পতিবার তিনি পৌঁছেছিলেন ‘বন্ধু’ আমিরের ছবির স্ক্রিনিং-এ। সেখানে জনতার ভিড়, সংবাদমাধ্যমের হুড়োহুড়ি আর ফ্ল্যাশলাইটের ঝলকের সঙ্গে চলছিল একরাশ হুল্লোড়। এরই মাঝে ঘটে যায় সেই বিতর্কিত মুহূর্ত।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, সলমন ভিড়ের মধ্যে দিয়ে এগোচ্ছেন। তাঁকে ঘিরে রয়েছেন একাধিক বডিগার্ড। সেই সময়েই আমির খানের বড় ছেলে তথা অভিনেতা জুনেইদ সলমনের দিকে এগোতে চান। সলমনের সঙ্গে একটু দেখা করার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু তাঁর সেই চেষ্টায় একেবারে জল ঢেলে দেয় টাইগার এর নিরাপত্তা বাহিনী।
ভিডিওয় স্পষ্ট দেখা যাচ্ছে, জুনেইদ সামনে আসতেই এক নিরাপত্তাকর্মী তাঁকে ধাক্কা মেরে সরিয়ে দেন। এমনকী, এও দেখা যাচ্ছে জুনেইদ কিছু বলতে চাইছেন কিন্তু আমির-পুত্রকে কোনওরকম পাত্তা না দিয়ে তাঁকে ঠেলে দূরে সরিয়ে দেন তাঁরা। পুরো ঘটনাটা ঘটল সলমনের চোখের সামনেই, অথচ ভাইজান পুরোপুরি নির্বিকার! একেবারে ‘স্টার-মোড’ অন রেখে তিনি শুধু নিজের পথে এগিয়ে যেতে থাকেন, যেন কিছুই টের পাননি।
প্রসঙ্গত, আমির খানের ছেলে জুনেইদ ২০২৪ সালে ওটিটিতে মুক্তি পাওয়া ছবি মহারাজ-এর মাধ্যমে অভিনয়ে পা রাখেন। প্রশংসাও পান। এরপর মুক্তি পায় তাঁর রোমান্টিক-কমেডি ছবি লভেয়াপ্পা, যেখানে তাঁর বিপরীতে ছিলেন খুশি কাপুর। তবে সিনেমাটি দর্শকের মনে দাগ কাটতে পারেনি—বিশ্বজুড়ে বক্স অফিস সংগ্রহ মাত্র ৮.৮৫ কোটি টাকা। এদিকে আমিরের নতুন ছবি সিতারে জমিন পর—যা তাঁরই ২০০৭ সালের মাইলস্টোন ফিল্ম তারে জমিন পর-এর স্পিরিচুয়াল সিক্যুয়েল—২০ জুন মুক্তি পেয়েছে। ছবিতে আমিরের সঙ্গে রয়েছেন জেনেলিয়া ডি’সুজাও।
শেষমেশ, বলিউডের এক প্রজন্মের পোস্টারবয় যখন আরেক প্রজন্মের তারকাপুত্রকে চিনতেই পারলেন না কি চিনেও চুপ রইলেন? সেই মুহূর্তের ভিডিও, ছবি-ই এখন ভাইরাল! সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা—“জুনেইদকে চেনেন না সলমন না কি চেনার সময় নেই?”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি