শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Salman Khan jokes Aamir Khan first offered Sitaare Zameen Par to him at film premiere

বিনোদন | ‘সিতারে জমিন পর’-এর প্রস্তাব প্রথমে সলমনকে দিয়েছিলেন আমির? প্রিমিয়ারে এসে হাটে হাঁড়ি ভাঙলেন ‘টাইগার’!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ জুন ২০২৫ ১৩ : ৪১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: মুম্বইয়ে ‘সিতারে জমিন পর’-এর প্রিমিয়ারে রীতিমতো চমক! ছবির গল্প নয়, শিরোনামে উঠে এল সুপারস্টারদের বন্ধুত্বের টক-ঝাল-মিষ্টি মুহূর্ত। অমির খানের এই নতুন ছবির স্ক্রিনিংয়ে হাজির হয়ে ক্যামেরার সামনে রীতিমতো বাজিমাৎ করলেন সলমন খান। কেবল উপস্থিতি নয়, নিজের চেনা ঠাট্টার ছন্দে অমিরকে দিলেন একের পর এক মজার খোঁচা।

 

স্ক্রিনিংয়ে লালগালিচায় দাঁড়িয়ে সলমন ছবিশিকারিদের উদ্দেশ্যে আচমকা বলে ওঠেন, “ও তো তোমাদের ছবির গল্পটাই বলেনি! আমায় ডেকেছিল ছবির বিষয়ে, আমি দেখে একেবারে মুগ্ধ! বলেও দিলাম ‘হ্যাঁ, করব’। তারপর ফোন করে জানালো, ‘আমি নিজেই করছি ছবিটা!’” আরও যোগ করেন,“আমি এত প্রশংসা করে ফেলেছিলাম যে আমির ভাবল, ‘এটা তো আমি নিজেই ফাটিয়ে দেব!’” তারপরেই ঠাট্টার মোড় ঘুরে যায় ব্যক্তিগত দিকেও। সলমন হাসতে হাসতে বলেন, “ও বলেছিল, ছবিটা ওর খুব ভাল লেগেছে। কিন্তু তখন ও কোনও কাজ করছিল না… একটু চাপেই ছিল… চিত্রনাট্য ঘষামাজা, পেপারওয়ার্ক… ওইসব।” (ইঙ্গিত স্পষ্ট— তখনই চলছিল অমির-কিরণ রাওয়ের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া।)

 

এই সব শুনে অমিরও চুপ থাকেননি! একেবারে মজার সুরে পাল্টা বলেন, “এরকম হতে পারে যে ও হ্যাঁ বলল আর আমি মাঝপথে এসে ঢুকে পড়লাম?” পুরো ঘটনায় প্রিমিয়ারে উপস্থিত সকলেই হেসে কুটোপাটি!প্রিমিয়ারে অমিরকে সাপোর্ট করতে হাজির ছিলেন শাহরুখ খানও। তবে ক্যামেরা-আকর্ষণের কেন্দ্রে ছিলেন স্পষ্টতই সলমন-অমিরের বন্ধুত্বের রসায়ন।

 

এদিন সলমন হাজির হন অল-ব্ল্যাক লুকে। অন্যদিকে অমির খানের কমেডি-ড্রামা সিতারে জ়মিন পর আসলে ২০০৭-এর তারে জমিন পর-এর স্পিরিচুয়াল সিক্যুয়েল। পরিচালনায় আর.এস. প্রসন্ন। অমিরের সঙ্গে রয়েছেন জেনেলিয়া ডিসুজা এবং ১০ জন নয়া অভিনেতা-অভিনেত্রী, যাঁদের মধ্যে রয়েছেন অরৌষ দত্ত, গোপী কৃষ্ণ বর্মা, সম্মিত দেশাই প্রমুখ।

 

এই ছবি স্প্যানিশ ছবি ক্যাম্পিওন্স-এর অফিশিয়াল রিমেক, যেখানে দেখা যাবে এক বাস্কেটবল কোচকে, যিনি বাধ্য হয়ে বিশেষভাবে সক্ষম একদল বাচ্চাকে নিয়ে প্রতিযোগিতার জন্য দল গঠন করেন। ছবিটি মুক্তি পাচ্ছে ২০ জুন, প্রেক্ষাগৃহে। তবে তার আগেই ভাইজানের এই হাসি-ঠাট্টার টুকরো মুহূর্ত যেন সিনেমার থেকেও হিট!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া