শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | প্রেমের গল্প নিয়ে ছোটপর্দায় ফিরছেন সৌরভ, বিপরীতে কোন নায়িকা?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১৯ জুন ২০২৫ ১৭ : ২৮Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমেই পেয়েছিলেন প্রথম পরিচিতি। এরপর ছবি থেকে সিরিজের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সৌরভ চক্রবর্তী। নিজের পরিচালনায় তৈরি করেছেন সিরিজও। সফল প্রযোজকের ভূমিকাও পালন করেছেন তিনি। কিছুদিন ধরেই টলিপাড়ার কানাঘুষো, সৌরভ নাকি আবারও ছোটপর্দায় ফিরছেন। 

 

 

 

এবার জল্পনায় সিলমোহর পড়ল। শ্রীজিৎ রায় ও সৌভিক চক্রবর্তীর প্রযোজনা সংস্থা নিয়ে আসছে একটি নতুন ধারাবাহিক। জানা যাচ্ছে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে নতুন এই মেগা। গল্পের নায়কের চরিত্রে অভিনয়ের প্রস্তাব গিয়েছে সৌরভের কাছে। তবে হাতে বেশকিছু কাজ থাকায়, প্রাথমিকভাবে কিছু জানাননি তিনি। কিন্তু এখন জানা যাচ্ছে, প্রস্তাবে রাজি হয়েছেন সৌরভ। 

 

 

 

 

কিন্তু বহুদিন পর ছোটপর্দায় ফিরে কার সঙ্গে জুটি বাঁধবেন তিনি? এই প্রশ্নের উত্তরও সামনে এল। সূত্রের খবর, নায়িকার চরিত্রে দেখা যেতে পারে শুভস্মিতা মুখোপাধ্যায়কে। যদিও এখনও পর্যন্ত চ্যানেলের তরফে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকী মুখে কুলুপ এঁটেছেন নায়ক-নায়িকাও। 

 

 

 

 

প্রসঙ্গত, শুভস্মিতাকে দর্শক শেষ দেখেছিলেন স্টার জলসার 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে। এই মেগার নায়িকা 'ঐশানী'র চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। দর্শকের থেকে পেয়েছিলেন প্রচুর ভালবাসা। নতুন গল্পে, সৌরভ ও শুভস্মিতার জুটিকে কেমন মানাবে? এখন সেটাই দেখার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া