শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Akshay Kumar s Welcome To The Jungle movie Shoot Stalled and Future Uncertain

বিনোদন | পহেলগাঁও-কাণ্ড না কি টাকার টানাটানি, কোন কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৯ জুন ২০২৫ ১৬ : ৫৩Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: অক্ষয় কুমার অভিনীত বহু প্রতীক্ষিত কমেডি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নিয়ে বাড়ছে ধোঁয়াশা। ছবির মুক্তি হওয়ার কথা ছিল ২০২৪-এর ২০ ডিসেম্বর, কিন্তু শুটিং থেমে যাওয়ার খবরে উঠছে বড়সড় প্রশ্নচিহ্ন। সূত্র বলছে, অর্থনৈতিক সমস্যা ও বকেয়া পারিশ্রমিক ঘিরে দেখা দিয়েছে বিপত্তি। এমনকি ছবির কয়েকজন অভিনেতা ও তাঁদের ব্যক্তিগত কর্মীদের পারিশ্রমিক নাকি এখনও মেটানো হয়নি!

 

ছবি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর কাশ্মীরে শুটিং পরিকল্পনা থমকে যায়। ছবির ৭০ শতাংশ কাজ শেষ হলেও, বাকি অংশ শুট হওয়ার কথা ছিল কাশ্মীরেই। কিন্তু সন্ত্রাসবাদী ঘটনার জেরে পুরো ছক বদলে যায়।সাড়ে এক বছর ধরে শুটিং চলছে, অথচ তা শেষ আর হচ্ছেই না। ক্রমাগত শুটিং শিডিউল পিছিয়েই যাচ্ছে। সূত্র বলছে, শেষ শিডিউল হয়েছিল আগস্ট ২০২৩-এ। এরপর প্রায় ৯–১০ মাস কেটে গেলেও এ ছবির কোনও অগ্রগতি হয়নি। ফিসফাস, কিছু অভিনেতা ইতিমধ্যেই ছবিটি ছেড়ে দিয়েছেন, আবার অনেকে শুধুই ফ্র্যাঞ্চাইজির প্রতি ভালবাসা থেকে এখনও রয়ে গিয়েছেন ।

 

অন্য এক সূত্র জানিয়েছে, “ ‘ওয়েলকাম’ একটি  জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। দর্শকের ভালবাসা কুড়িয়েছ।  অভিনেতারা তাই নিজের শিডিউল অ্যাডজাস্ট করে শেষ করতে চাইছেন। কিন্তু তাঁদের বকেয়া টাকা মেটানো না হলে সেটা কতটা সম্ভব, বোঝা যাচ্ছে না।

 


ছবির নাম দেখে বোঝাই যায়—এ এক আস্ত তারকার জঙ্গল! অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন সুনীল শেট্টি, রবিনা ট্যান্ডন, দিশা পটানি, লারা দত্ত, আফতাব শিবদাসানি, জ্যাকি শ্রফ, জনি লিভার, রাজপাল যাদব, মিকা সিং, তুষার কাপুর, শ্রেয়স তলপাড়ে, কিকু শারদা, দালের মেহেন্দি সহ ২০ জনেরও বেশি তারকা। তবু, এত বড় প্রজেক্ট আর ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎএখন ভীষণ অনিশ্চিত! প্রশ্ন কিন্তু উঠছে বলিউড মহলেই। যেখানে ‘ওয়েলকাম’ এবং ‘ওয়েলকাম ব্যাক’ - এই দুই ছবিই বক্স অফিসে হিট, সেখানেই এই তৃতীয় ছবি কি তৈরি হওয়ার আগেই ধাক্কা খেল? প্রযোজক সংস্থা বা অভিনেতাদের তরফে এখনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

 

পাহাড় পেরিয়ে এই জঙ্গল থেকে আদৌ প্রেক্ষাগৃহে আসবে তো এই ছবি?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া