শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৯ জুন ২০২৫ ১৫ : ৫১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ২০১১ সালে প্রেক্ষাগৃহ কাঁপিয়ে মুক্তি পেয়েছিল অ্যাকশন থ্রিলার ‘ফোর্স’—আর সেই ছবি ঘিরেই তৈরি হয়েছিল বলিউডের সবচেয়ে আজব ও ভাইরাল গুজবগুলির একটি। শোনা গিয়েছিল, শুটিংয়ের সময় একেবারে সত্যিকারের পণ্ডিত ডেকে, মন্ত্র-সপ্তপদী-মালা-মঙ্গলসূত্র সবকিছু মিলিয়ে জন আব্রাহাম ও জেনেলিয়া ডি’সুজার নাকি ‘হঠাৎ বিয়ে’ হয়ে গিয়েছিল!
প্রায় এক দশক ধরে এই গুজব নিয়ে নানা কানাঘুষো চললেও, এবার অবশেষে নিজের মুখে গোটা ব্যাপারটা নিয়ে পরিষ্কার মন্তব্য করলেন জেনেলিয়া। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই গুজব প্রসঙ্গে অভিনেত্রী জানালেন, “ধুর! পুরোটাই বানানো গল্প। আমাদের কোনও বিয়ে হয়নি। এই গুজবগুলো ছড়িয়েছিল ছবির প্রচারের দায়িত্বে থাকা কিছু লোকজন। কেন করেছিল, সেটা ওদেরই জিজ্ঞেস করুন!” জেনেলিয়া সরাসরি আঙুল তুলেছেন প্রচার কৌশলের দিকে। তাঁর কথায়, “এই গুজবের পিছনে আমাদের কেউ ছিল না। এটা একদম ভিত্তিহীন এবং মনগড়া গল্প।” প্রসঙ্গত, ২০১২ সালে রিতেশ দেশমুখকে বিয়ে করেন জেনেলিয়া এবং বর্তমানে তাঁদের দুই সন্তান রয়েছে। অন্যদিকে জন আব্রাহাম বিয়ে করেছেন প্রিয়া রুনচালকে।
এই সাক্ষাৎকারে বলিপাড়া থেকে নিজের দীর্ঘ ১০ বছরের বিরতির কারণ নিয়েও মুখ খোলেন অভিনেত্রী। জানালেন, “অনেকেই বলে এতদিন প্রচারের আলো থেকে দূরে থাকা কি সহজ ছিল? আমি বলি, এটাই তো আমি চেয়েছিলাম। আমি যেটায় খুশি, সেটাই করেছি। ১০টা সিনেমা না করে তিনটে করব, তাতেই খুশি থাকব—এটাই আমার কাছে সবচেয়ে জরুরি।”
উল্লেখ্য, ২০১২ সালে অভিনয় থেকে বিরতি নেন তিনি। আবার কামব্যাক করেন ২০২২ সালে ‘বেদ’ সিনেমার মাধ্যমে, যা পরিচালনা করেছিলেন তাঁর স্বামী রিতেশ। অফিস সাফল্যও পেয়েছিল। মাঝে যদিও ‘জয় হো’ এবং ‘ফোর্স ২’-তে দেখা গিয়েছে তাঁকে অতিথি শিল্পী হিসেবে।এখন যখন জেনেলিয়া ফিরছেন নিজস্ব ছন্দে, ঠিক তখনই পুরনো গুজবকে একেবারে উড়িয়ে দিয়ে বললেন, “বিয়ের গল্পটা যতটা ভাইরাল হয়েছিল, বাস্তবের সঙ্গে তার কোনও সম্পর্কই নেই!”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি