শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | শুটিং শুরু ‘পাগলা ঘোড়া’র, গার্গী থেকে রজতাভ - রুপোলি পর্দায় বাদল-ঝড়কে নিয়ে কে কী বলছেন?

Reporter: Arpita Das | লেখক: Rahul Majumder ১৯ জুন ২০২৫ ১৫ : ০৭Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: চলতি বছরে নাট্যকার বাদল সরকারের জন্মশতবর্ষ। তাঁর রচিত অন্যতম বিখ্যাত ও আলোচিত নাটক ‘পাগলা ঘোড়া’কে বড়পর্দায় আনতে চলেছেন পরিচালক শেখর দাশ। মুখ্যচরিত্রে দেখা যাবে রজতাভ দত্ত, গার্গী রায়চৌধুরী, সুজন মুখোপাধ্যায়, চন্দ্রেয়ী ঘোষ, ঋতব্রত মুখোপাধ্যায় সৃজিতা সাহা-কে। প্রযোজনার দায়িত্বে রয়েছেন স্বভূমি এন্টারটেইনমেন্ট।   বাদল সরকারের এই বিখ্যাত নাটক এবার প্রথমবারের মতো সিনেমার রূপ পেতে চলেছে।

 

পুরুষতান্ত্রিক সমাজের অন্তঃসার, ভিতরের ক্ষরণ আর রুদ্ধ আবেগগুলো নিয়েই তৈরি হয়েছে ‘পাগলা ঘোড়া’। একসময় মঞ্চে এই নাটক দর্শককে নাড়িয়ে দিয়েছিল, এবার সেই শক্তিগর্ভ টেক্সটকে নিয়ে ক্যামেরার পেছনে শেখর। ছবিতে অভিনয় করছেন গার্গী রায়চৌধুরী, রজতাভ দত্ত, ঋতব্রত মুখোপাধ্যায়, দীর্ঘয়ী পাল সহ এক ঝাঁক শক্তিশালী অভিনেতা-অভিনেত্রী।

 

অনেক দিন পর পরিচালনায় ফিরলেও শেখর দাশ একেবারেই আড়ালে ছিলেন না। তাঁর কথায়, “আমি তো কোথাও যাইনি, ছবির মধ্যেই আছি। ছোটবেলা থেকে বাদল সরকারের নাটক দেখে বড় হয়েছি। এবার তাঁর লেখা নিয়ে বড় পর্দায় কাজ করতে পারছি, এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে! তবে নাটক আর সিনেমার ভাষা এক নয়, কিছু বদল আনতেই হয়। আশা করি দর্শকদের ভালো লাগবে।”

 


অভিনেত্রী গার্গী রায়চৌধুরী জানালেন, “শেখরদার সঙ্গে কাজ করা, তাও আবার বাদল সরকারের নাটকে—এক কথায় উপরি পাওনা! দ্বিতীয়বার ভাবার সময়ই দিইনি নিজেকে। আর মজা করে বলতে পারি—পাগলা ঘোড়া খেপেছে, এখন কী হয় সেটা বড় পর্দায় দেখতে পাবেন!”

 


রজতাভ দত্তর মতে, “বাদল সরকারের নাটকে কাজ করার সুযোগ পাওয়া মানেই সম্মান। নাট্যজগতের মানুষ মাত্রেই এই নামটা শ্রদ্ধায় উচ্চারণ করে। বড় পর্দায় ওঁর নাটকে কাজ করব ভাবতেই শিহরণ হচ্ছে।” নবাগতা দীর্ঘয়ী পালের এটি বড় পর্দায় প্রথম কাজ। তাই স্বাভাবিক ভাবেই বেশ উত্তেজিত তিনি। ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ওয়ার্কশপ, যার অভিজ্ঞতা তাঁর কাছে দারুণ। অন্যদিকে ঋতব্রত মুখোপাধ্যায় বলছেন, “একটি আলাদা কাজের জন্যই আমি কিছুদিন বাদল সরকারকে নিয়ে গবেষণা করছিলাম। সেই সময়েই ‘পাগলা ঘোড়া’র মতো একটি চরিত্র পাওয়া সত্যিই সৌভাগ্যের।” 


বৃহস্পতিবার থেকেই শুরু হল  ছবির শুটিং। বাদল সরকারের নাটকের ভাষা আর তীব্র সমাজপ্রশ্নকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এই নতুন ছবি। বড় পর্দায় আবার ফিরছে সেই রাগ, ক্ষোভ, প্রতিবাদ আর এক অনন্য নাট্যচেতনা। দর্শক এখন শুধু দিন গুনছে—কবে ছুটবে পাগলা ঘোড়া সিনেমার পর্দায়...

ততদিন অপেক্ষা, কারণ এই ঘোড়া কিন্তু সহজে দমবার নয়!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া