শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

A Poetic Tribute to Saraswati: Meghmallar Shines on Stage

বিনোদন | আষাঢ় মেঘে মগ্ন কাব্যনাট্য! জ্ঞানমঞ্চে দেবী সরস্বতীর বন্দিত্ব ও মুক্তির অনুপম উপস্থাপনা!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৯ জুন ২০২৫ ১৩ : ০৬Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: বাচিক, নৃত্য, ও কাব্য মিলিয়েই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছোটগল্প অনুসারে পুনঃ রচিত কাব্যগাথা৷ নাট্যরূপ দিলেন ঝাড়গ্রামের এলোকেশি বালিকা বিদ্যালয়-এর প্রধান শিক্ষিকা  দেবলীনা দাশগুপ্ত। অভিষেক রায়ের ভাবনা ও বিন্যাসকে কথায় রূপ দিলেন তিনি। মেঘমল্লার-এর সেই পাঠে এবং অভিনয়ে অভিষেক রায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, স্নেহা ঘোষ এবং সৌভিক শাসমল  এবং নৃত্যাংশে নৃত্যোদয় ক্রিয়েটরস অফ ক্রিয়েটিভিটির সদস্যরা। বিভূতিভূষণের এই কাব্যে ধরা পড়েছে দেবী সরস্বতীর বিশেষ রূপ। এই কাব্যেও মূল আধার দেবী সরস্বতী। সেই ভূমিকায় ওডিসি নৃত্যশিল্পী সুলগ্না ভট্টাচার্য।  মূলত নাটক, কাব্য এবং নৃত্য মিলিয়েই এই "আষাঢ়ের মেঘমল্লার"।

 


আষাঢ়ী পূর্ণিমায় মেঘমল্লার-এর সুরে মর্ত্যে নেমে আসেন দেবী সরস্বতী, গুনাঢ্য প্রদ্যুম্নের সরলতা ও মেঘমল্লার-এ সিদ্ধ হওয়ার সুযোগ নিয়ে দেবীকে করেন বন্দি। দেবী বলেছিলেন, "তাঁকে পাওয়া নির্গুণের কাজ নয়, সে নামে গুণাঢ্য হলেও কার্যত তাঁর এমন কোনও কলাতেই নিপুণতা নেই যে তাঁকে পেতে পারে, অনেক জীবন ধরে সাধনার প্রয়োজন।" তবু গুরুপ্রদত্ত মন্ত্রাভিচার ও প্রদ্যুম্নের কলাবিদ্যার শক্তিতে শৃঙ্খলে বাধা পড়লেন সরস্বতী। তারপর তিনি মুক্তি পাবেন কী করে? দেবীর বন্দি হওয়া ও মুক্তির মাঝে বাকি চরিত্রদের নিজস্ব সমীকরণে ঘোরাফেরা করতে থাকে গল্পের ঘটনা পরম্পরা। দেবী সরস্বতী না থাকলে জগত সংসারে শিক্ষা যে মিথ্যে হয়ে যাবে? তাই দেবীর মুক্তি হবে কোন পথে তা হয়ে ওঠে এই কাব্যরূপে উপজীব্য। গুনাঢ্য প্রদ্যুম্নের উত্তরণ, দেবীর মুক্তি-সহ একাধিক প্রশ্নের উত্তর ছিল ১৪ ই জুনে, জ্ঞান মঞ্চে। 

নৃত্য নির্মিতিতে -  
প্রদ্যুম্ন : সাগর ব্যানার্জি 
গুনাঢ্য: বিধান রায় চৌধুরী 
দেবী সরস্বতী : সুলগ্না ভট্টাচার্য 
সুনন্দা : সৌমি বড়ুয়া 
পূর্ণবর্ধন: তথাগত দে

 

শব্দপ্রক্ষেপণে হাসি পাঞ্চাল এবং আলোক প্রক্ষেপণে  নিত্য নস্কর।  সমস্ত কাব্য নৃত্যগাথা-টির নৃত্য পরিচালনায় বিধান রায় চৌধুরী। সমগ্র ভাবনা ও নির্মাণে রয়েছেন আয়ুধ নিউটাউন এর কর্ণধার  অভিষেক রায়।
শিক্ষা, সাধনা, মুক্তি—তিনের প্রতীক হয়ে এই কাব্যনাট্য যেন এক কল্পলোক থেকে নামা বার্তা। দেবীর বন্দিত্ব ও মুক্তির প্রতীকের ভেতর দিয়ে দর্শককে পৌঁছে দেওয়া হল এক চেতনার যাত্রায়—যেখানে শিল্পই উপাসনা, এবং উপাসনাই মুক্তি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া