শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ জুন ২০২৫ ২৩ : ০২Soma Majumder
নিজস্ব সংবাদদাতাঃ এক বার দু’বার নয়, টানা ছয় বছর মেয়ের জন্য সাহায্য চেয়ে পাননি কনীনিকা বন্দ্যোপাধ্যায়। নিজের শহরের বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে মিলেছে অসহযোগিতা। ক্ষোভ উগড়ে পরিকাঠোমার দিকে আঙুল তুললেন অভিনেত্রী।
মেয়ে কিয়াকে নিয়ে বিদেশে যাতায়াতের সময়ে বারে বারে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে সমস্যার সম্মুখীন হয়েছেন কনীনিকা। মেয়ের জন্য স্টলার চেয়ে পাননি তিনি। এই নিয়েই কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। পোস্ট করেছেন সমাজ মাধ্যমে। কনীনিকার কথায়, "তোমরা সকলেই জানো আমার শিরদাঁড়ায় সার্জারি আছে। যদিও সেটা বলার মতো কথা নয়। কারণ অনেক মায়েদের শরীরে অনেক রকমের সমস্যা থাকে। আমরা যখন স্ট্রলার ক্যারি করি, তখন সেটা কোনও রকম ফ্যাশনের জন্য নয়। কিন্তু বিগত ছ’টা বছর ধরে কলকাতা বিমানবন্দরে আমি আমার বাচ্চার জন্য স্ট্রলার পাই না।"
স্ট্র্লার বা প্যারাম্বুলেটরের মাধ্যমে শিশুদের শুইয়ে, বসিয়ে রেখে নির্বিঘ্নে হাঁটা যায়। আসলে বিমানবন্দরে মালপত্রের পরিমাণ নেহাতই কম থাকে না। তাই অনেক অভিভাবকই সন্তানকে কোলে নিয়ে ঘুরতে অসুবিধা হওয়ায় স্টলার ব্যবহার করেন। কিন্তু মেয়ের জন্য সেই স্টলারের সাহায্য চেয়েই বার বার হতাশ হয়েছেন কনীনিকা। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, "প্রত্যেক মুহূর্তে আমাকে কলকাতা বিমানবন্দরে এনিয়ে লড়তে হয়। তারপরও বসে থাকি। সারারাত জার্নি করার পর আমি স্টলার পাই না। আজকেও এয়ারক্রাফট থেকে বেরিয়ে স্ট্রলারটা চেয়েছিলাম। তখনও আমাকে বলা হয় যে ডোমেস্টিক ফ্লাইট হলে পেয়ে যেতেন, ইন্টারন্যাশনাল ফ্লাইট বলে পাবেন না। আমি জানি না আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে কী সমস্যা হয়?"
এরপরই ব্যাংকক বিমানবন্দরের উদাহরণ দিয়ে কনীনিকা বলেন, "ব্যাংককে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, আমার সঙ্গে বাবা-কাকা ছিল যাদের ষাটোর্ধ্ধ বয়স। ওরা বুঝেছিল বাচ্চাকে নিয়ে যাওয়া মোটেও সহজ নয়। আমার মেয়েকে স্ট্রলার থেকে বের করে চেকিং করতে চায়নি। আমার একটাই প্রশ্ন এখানে কি কাস্টম চেকিং হচ্ছে? কাস্টম চেকিং যেখানে হয় সেটা আমরা দেখেছি? এবং সেটা আপনাদের বিষয় যে আপনারা বাচ্চা স্ট্রলারে চেকিং কী করে করবেন? তাই বলে মাকে কষ্ট দিতে পারেন না।"
অভিনেত্রীর দাবি, একাধিকবার এই যন্ত্রণা ভোগ করার কারণেই তিনি এদিন ভিডিও করার সিদ্ধান্ত নেন। কনীনিকার মতে, "কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের মতো পৃথিবীর আর কোনও বিমানবন্দরে এই সমস্যার সম্মুখীন হতে হয় না।" সঙ্গে যাঁরা মনে করেন শহরের বিমানবন্দরের পরিবর্তন দরকার তাঁদের সকলকে ভিডিওতে প্রতিক্রিয়া জানাতেও আহ্বান জানিয়েছেন অভিনেত্রী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি