শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৮ জুন ২০২৫ ১৮ : ০১Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: সমাজমাধ্যমে বরাবরই আলোচনার শীর্ষে থাকেন অভিনেত্রী পায়েল মিঠাই সরকার। তবে এবার তিনি শিরোনামে শুধুই একজন অভিনেত্রী হিসেবে নন—একজন সফল প্রযোজক, সংগঠক এবং এক সাহসী স্বপ্নদ্রষ্টা হিসেবে। এই মুহূর্তে ফেসবুকে চোখ রাখলেই তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা ‘পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেড’-এর বিশাল মাপের অনুষ্ঠান— ‘স্টারলাইট অনন্য সম্মান ২০২৫ - সিজন ২’র কথা ।
একটা সময় ছোট পরিসরে শুরু করা পায়েলের এই প্রতিষ্ঠান আজ কলকাতার শীর্ষ তিনটি বৃহৎ অনুষ্ঠানের মধ্যে জায়গা করে নিয়েছে। এবং তার একমাত্র কারণ—পায়েলের অদম্য পরিশ্রম, দৃঢ় মানসিকতা এবং এগিয়ে চলার সাহস। তবে পায়েলের এই পথচলা কখনওই মসৃণ ছিল না। একের পর এক সমালোচনা, বাধা-বিপত্তি, সমাজের কটূক্তি—সব কিছুকে পাশ কাটিয়ে পায়েল গড়ে তুলেছেন নিজস্ব এক পরিচয়।
তাঁর পাশে ছিলেন একঝাঁক নিবেদিতপ্রাণ সহকর্মী— প্রিয়া সরকার (Senior Content Writer), শ্রীকান্ত বধুক (Board-in-Charge), সুদীপা চ্যাটার্জি (Female Head Crew), সাহিল মল্লিক (Male Head Crew), কবিতা মণ্ডল (Technical Head), Board Member নিখিল দাস ও Crew Member সঞ্জীব দাস এবং আরও অনেকে। পায়েলের কথায়, "আমার সংস্থার প্রতিটি অর্জন আমি আমার দলের সঙ্গে ভাগ করে নিই। কারণ ওরা না থাকলে আজকের এই ব্র্যান্ডও গড়ে উঠত না।"
এবার আসছে বাংলা জগতের ‘সবচেয়ে বড়’ ইভেন্ট। আগামী ২১শে জুন, শনিবার রবীন্দ্র তীর্থ, রাজারহাট নিউটাউনে অনুষ্ঠিত হতে চলেছে স্টারলাইট অনন্য সম্মান ২০২৫– সিজন ২, যেখানে শুধু বাংলাই নয়, সমগ্র ভারত থেকে অতিথিরা হাজির হচ্ছেন। অনুষ্ঠানে আসছেন টেলিভিশন এবং সিনেমা জগতের জনপ্রিয় তারকারা,থাকছেন বিখ্যাত গায়ক-গায়িকারা। উপস্থিত থাকবেন উচ্চপদস্থ মন্ত্রী, সাংসদ, বিধায়ক, নগরপাল সহ বিভিন্ন দপ্তরের বিশিষ্টজনেরা।
এছাড়াও, এই অনুষ্ঠান গড়ছে এক অনন্য নজির। সমাজে অবহেলিত অথচ প্রতিভাবান কিছু মানুষকে মঞ্চে তুলে এনে তাঁদের হাতে তুলে দেওয়া হবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর্থিক সাহায্য ও সম্মাননা। সহজ কথায়, এই এই ২১শে জুন, স্টারলাইটের মঞ্চ জ্বলবে নক্ষত্রে। তাই, স্টারলাইট অনন্য সম্মান" শুধুই একটা ইভেন্ট নয়,টা এক আবেগ, এক অনুপ্রেরণা, এক সম্মাননামূলক যাত্রা, যার পেছনে রয়েছেন এক সাহসী মেয়ে—পায়েল মিঠাই সরকার।
তাই আর দেরি নয়— আপনার ক্যালেন্ডারে টুকে রাখুন ২১শে জুন। চোখের সামনে সাক্ষী থাকুন বাংলা জগতের সবচেয়ে গর্বের মুহূর্তে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি