শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ জুন ২০২৫ ১৫ : ৩৩Soma Majumder
নিজস্ব সংবাদদাতাঃ বাংলা গান বা কবিতায় বারে বারে ফিরে এসেছে 'আমি' শব্দ। সেই রেকর্ডের আদি যুগ থেকে আজকের ডিজিটাল দুনিয়া, 'আমি' কখনও হারিয়ে যায়নি। গানে-কবিতায় প্রেমিক,বিরহী, পূজারী, বাবা-মা থেকে সন্তান রূপে ধরা দেয় এই 'আমি। তবে তারা সকলেই নিজেদের মতো করে স্বতন্ত্র ও ভিন্ন। সেই সব ‘আমি’ ও ‘তুমি’দের এবার গানে ও কবিতায় তুলে ধরবেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, সাহেব চট্টোপাধ্যায় ও শোভনসুন্দর বসু। আগামী রবিবার ২২ জুন কলামন্দিরে হবে অনুষ্ঠান।
বেঙ্গল ওয়েব সলিউশন অনুষ্ঠান প্রযোজনার দায়িত্বে রয়েছে। বিষয় ভাবনা ও সৃজনশীল পরিচালনা জয় দত্তগুপ্তর। জয় একাধারে কবি এবং গীতিকার। তাঁর কথায় গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, শ্রীকান্ত আচার্য, রুপঙ্কর সহ এই প্রজন্মের অনেক শিল্পী। দীর্ঘদিন যুক্ত ছিলেন অন্যতম মিউজিক কোম্পানির সঙ্গে। জয়ের কথায়, "একজন কবি বা একজন গীতিকারের সমগ্র কাব্য বা সঙ্গীত ভাবনা যে বিষয়গুলি ঘিরে জারিত হয় তার সিংহভাগ জুড়ে থাকে দুটি পরম প্রিয় শব্দ - 'তুমি' আর 'আমি।' যাবতীয় প্রেম, ভালবাসা, মান, অভিমান, ক্রোধ এবং সৌভ্রাতৃত্ব এই দুটি সম্বোধনের হাত ধরেই দাঁড়িয়ে থাকে পরস্পরের মুখোমুখি। বাংলার কবি এবং গীতিকবিরা সেই 'আমি' শব্দকে কতভাবে কত রূপে লিখেছেন, গেয়েছেন। এই 'আমি' কীভাবে ধরা দিয়েছে সেকালের রবি-নজরুল থেকে অধুনা কবীর সুমনের কলমে -তাই নিয়েই অনুষ্ঠান 'অন্য আমি'।"
বিভিন্ন অনুষ্ঠানে স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত ও সাহেব চট্টোপাধ্যায়কে মূলত রবীন্দ্র সংগীত গাইতে দেখা গিয়েছে। তবে 'অন্য আমি'র সন্ধ্যায় তাঁদের কন্ঠে যেমন রবীন্দ্রসঙ্গীতও থাকবে, তেমনি স্বাগতালক্ষ্মী কখনও গাইবেন বাংলা গানের অন্যতম মাইলস্টোন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের 'আমি এত যে তোমায় ভালবেসেছি', আবার কাজী নজরুল ইসলামের 'আমি চিরতরে দূরে চলে যাব'-কে ছুঁয়ে যাবেন। তাঁর নিজের রচনায় - 'আমি ধর্মের কাছে নই, মানুষের কাছে নতজানু'ও থাকবে তালিকায়।
সাহেবের কন্ঠে শোনা যাবে সলিল চৌধুরীর 'আমি ঝড়ের কাছে রেখে গেলাম' থেকে সুধীন দাশগুপ্তর 'আমি কোন পথে যে চলি' কিংবা ভূপেন হাজারিকার - 'আমি এক যাযাবর'। শোভন সুন্দর তাঁর নিজস্ব ভঙ্গিমায় শোনাবেন জীবনানন্দ (হাজার বছর ধরে), কখনও জয় গোস্বামী (আমি যখন ছোট ছিলাম, খেলতে যেতাম মেঘের দলে) আবার কখনও শামসুর রহমান (আমার পরিচয়)। চিরাচরিত গান-কবিতার আসর নয়, বৈঠকী মেজাজে তিন জনের গান,কবিতার মাঝেই উঠে আসবে নানা অজানা গল্পও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি