শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Ed Sheeran confirms Hindi song for Shah Rukh Khan s film

বিনোদন | ‘কিং’-এ শাহরুখের কণ্ঠে হিন্দি গান গাইবেন এড শিরান? ব্রিটিশ পপ তারকার ইঙ্গিতপূর্ণ ঘোষণায় তোলপাড় নেটপাড়া!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৮ জুন ২০২৫ ১৩ : ৪১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: এবার বলিউডে এড শিরান? শুনতে যতটা অবিশ্বাস্য লাগছে, বাস্তবে ততটাই সম্ভাবনাময় এই খবর! বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ইংরেজ গায়ক এবার একেবারে বলিউডের কেন্দ্রবিন্দুতে এসে হাজির। তাও আবার শাহরুখ খানের হাত ধরে!

 

গত এক বছরে এড শিরানের জনপ্রিয়তা চড়চড় করে বেড়েছে ভারতে। ভারত সফরের পাশাপাশি একের পর এক কনসার্ট, মঞ্চে অরিজিৎ সিংয়ের সঙ্গে জুটি—সব মিলিয়ে এড এখন কার্যত ‘ঘরের ছেলে’। কিন্তু সবকিছুর পরেও যা ঘটে গিয়েছে, তা যেন স্বপ্নকেও ছাপিয়ে গিয়েছে।

 

সম্প্রতি মুক্তি পেয়েছে এড শিরান ও অরিজিৎ সিংয়ের যৌথ গান ‘স্যাফ্যায়ার’, যার ভিডিওতে এক ঝলক শাহরুখ খান-কে দেখে চমকে উঠেছে নেটপাড়া। এই ‘বাদশাহী-ক্যামিও’ নিয়ে উত্তেজনা চরমে পৌঁছানোর আগেই, এড নিজেই আরও বড় বিস্ফোরণ ঘটালেন।

 

ইনস্টাগ্রামে এক ফ্যান পেজ ‘স্যাফ্যায়ার’-এর বিহাইন্ড দ্য সিনস ক্লিপ পোস্ট করেছিল। সেখানে পাঞ্জাবি ভাষায় এড-কে কিছু গানের লাইন রেকর্ড করতে দেখা যায়। পাশাপাশি হিন্দি গান-ও যে তিনি গাইবেন, সেকথাও জানান তিনি। এরপরেই পোস্টে ভক্তরা লেখেন, "এডের গলায় সম্পূর্ণ পাঞ্জাবি গানটি শোনার জন্য আর তর সইছে না! ” এর উত্তরে এড নিজেই কমেন্ট করে লিখেছেন—“এই হিন্দি গানটি একটি বলিউড ছবির জন্য গাইছি, যেখানে শাহরুখ খান অভিনয় করছেন। আর এই পাঞ্জাবি গানটি  অরিজিতের সঙ্গে স্যাফ্যায়ার  অ্যালবামে গেয়েছি।  আসলে, এইমুহূর্তে সব ভাষায় গান গাওয়ার চেষ্টা চালাচ্ছি।” অর্থাৎ সহজ কথায়, শাহরুখ অভিনীত কোনও বলিউড ছবির জন্য একটি সম্পূর্ণ হিন্দি গান গেয়েছেন এড শিরান!

 

 

এই মুহূর্তে শাহরুখ খানের হাতে একটাই বড় প্রজেক্ট—‘কিং’, পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ। আর চমক—এই ছবিতেই প্রথমবার অনস্ক্রিন জুটি বাঁধছেন কিং খান ও তাঁর কন্যা সুহানা খান। ছবির কাস্ট নজরকাড়া—দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, অভিষেক বচ্চন ও আরশাদ ওয়ার্সি।আরও মজার ব্যাপার হল, স্যাফ্যায়ার-এর শুটের ভিডিওতে এড শিরানকে দেখা গিয়েছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে স্টুডিওতে আড্ডা মারতে, যা ভক্তদের ধারণা আরও জোরদার করেছে—এদের বলা এই হিন্দি গানটা হয়তো 'কিং' ছবিরই অংশ!

 

 

হিন্দি, পাঞ্জাবি, ইংরেজি—ভাষা যে কোনও বাধাই নয়, সেটা প্রমাণ করে দিয়েছেন এড। নিজে গান লিখছেন, গাইছেন, ভিন্ন সংস্কৃতিকে জড়িয়ে ধরছেন। আর শাহরুখ খান? তিনি তো বলিউডের  ‘কিং’। এর আগে ‘রা ওয়ান’ ছবিতে আরও এক বিখ্যাত পপস্টার অ্যাকনের সঙ্গে তাঁর যুগলবন্দি কাঁপিয়েছিল গোটা দেশকে।  এড শিরান যদি এমনভাবেই এগোতে থাকেন, তবে হয়তো পরের সফরে তাঁকে সত্যিই আধার কার্ড নিতে দেখা যাবে—ঠিক যেমন নেটপাড়া বলছে!

 

বলিউড এখন প্রস্তুত, শাহরুখের সঙ্গে এড শিরান নামক আন্তর্জাতিক তুফান-কে জড়িয়ে ধরার জন্য!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া