শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Akshay Kumar has now shared an big update On Paresh Rawal and Hera Pheri 3

বিনোদন | ‘হেরা ফেরি ৩’-এর কী অবস্থা? ‘বাবু ভাইয়া’ হিসেবে ফিরছেন পরশ রাওয়াল-ই? বড় ঘোষণা অক্ষয়ের!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৭ জুন ২০২৫ ১৯ : ১৭Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ব্যস্ততার অন্য নাম অক্ষয় কুমার। ২০২৫-এর অর্ধেকও পার হয়নি, এর মধ্যেই ‘স্কাই ফোর্স’, ‘কেসরী চ্যাপ্টার ২’ এবং ‘হাউসফুল ৫’— টানা তিনটি ছবিতে বাজিমাত করে ফেলেছেন তিনি। আর এখন? সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির রেশ না কাটতেই শুরু করে দিয়েছেন তাঁর পরবর্তী বিগ বাজেট প্রোজেক্ট ‘কন্নাপ্পা’-র জোরকদম প্রচার। এই তেলুগু পৌরাণিক ছবিতে অক্ষয়কে দেখা যাবে  শিব-এর ভূমিকায়— একবার ‘ও এম জি ২’-তে এই অবতারেই দর্শকের মন জয় করেছিলেন, ফের একবার সেই ম্যাজিক ফিরবে বলেই প্রত্যাশা।

 

তবে, তার থেকেও বড় খবর— অক্ষয়ের অন্যতম আইকনিক কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি ৩’ ঘিরে জল্পনা আর টানাপোড়েনের পর এবার এল এক দারুণ আশার আলো। স্বয়ং অক্ষয় নিজেই দিলেন রেহাই দেওয়ার মতো আপডেট।

গত মাসে ঘটেছিল এক রকম দুঃস্বপ্ন— বাবু ভাইয়ার চরিত্রে যিনি আসীন, সেই পরেশ রাওয়াল হঠাৎই ঘোষণা করেন তিনি ‘হেরা ফেরি ৩’-তে থাকছেন না! ভক্তরা তো বটেই, ছবির গোটা টিমই হতবাক। পরে জানা যায়, পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি টাকার আইনি নোটিশ পাঠান অক্ষয় কুমার নিজেই। তবু নাটক থামেনি।

 

গত সপ্তাহে এক নেটিজেন পরেশ রাওয়ালকে ‘হেরা ফেরি’-র আসল নায়ক বলতেই অভিনেতা পালটা লেখেন— “এই ছবিতে তিনজন নায়ক আছেন।” ব্যস! শুরু হয়ে যায় জল্পনা— তবে কি পরেশ রাওয়াল ফের এই ছবিতে ফিরছেন?

 

এই সব আলোড়নের মাঝেই এক সাক্ষাৎকারে অক্ষয় জানিয়েছেন, “যা কিছু হচ্ছে, আপনাদের সামনেই হচ্ছে। আমি অনেক আশা করে আছি। আমি চাই সব ঠিকঠাক হোক, আর নিশ্চিতভাবেই বলছি— সব ঠিকঠাক হবেই।”

 

তবে অনেকেই মনে করছেন, এটা হয়তো ‘হেরা ফেরি ৩’-এর প্রচারের কৌশলমাত্র। সত্যিটা কী, তা সময়ই বলবে। আপাতত অক্ষয় ফ্যানদের মনটা যে খানিকটা হলেও হালকা হয়েছে, তা বলাই যায়।

'রাজু' ফিরছেনই। এখন শুধু 'বাবু ভাইয়া' ফিরলে জমে যাবে পুরনো ম্যাজিক!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া