শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bigg Boss 17 winner Munawar Faruqui steps into acting with First Copy web series

বিনোদন | ‘বিগ বস’ থেকে সিনেমা পাইরেসির সাম্রাজ্য! ‘বিগ বস’ জেতার পর এ কী করছেন মুনাওয়ার ফারুকি

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৭ জুন ২০২৫ ১৮ : ০৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বিতর্ক থেকে শুরু করে ‘বিগ বস ১৭’-এর ট্রফি জিতে যিনি খবরের শিরোনামে ছিলেন, সেই মুনাওয়ার ফারুকি এবার পা রাখলেন অভিনয়ের দুনিয়ায়—আর প্রথম কাজেই বাজিমাত করার প্রতিশ্রুতি তাঁর চোখে-মুখে। নতুন ওয়েব সিরিজ ‘ফার্স্ট কপি’-তে অভিনয় করেছেন একেবারে অন্যরকম এক চরিত্রে, যার জীবনের লড়াই, ভালবাসা আর আপসহীন মানসিকতা মুনাওয়ারের নিজের জীবনকেই যেন ছুঁয়ে যায়।

“এটা আমার জীবনের একেবারে নতুন অধ্যায়। ‘ফার্স্ট কপি’ আমার প্রথম অভিনয়, আর আমি নিজের সবটুকু দিয়ে কাজটা করেছি। চরিত্রটার নাম আরিফ—খুবই জটিল। কিন্তু ওর মধ্যে আমি নিজেকে খুঁজে পেয়েছি,” মন্তব্য মুনাওয়ারের। তিনি আরও বলেন, “আমি আরিফের মতোই—জীবনে আর কখনও আপস করব না। আমি যে জায়গা থেকে উঠে এসেছি, সেটা জানি, তাই এই চরিত্রের সঙ্গে নিজের হার না মানার মানসিকতা পুরোপুরি মেলাতে পেরেছি।”

সিরিজটির ট্রেলারে যা দেখা গিয়েছে, তাতে স্পষ্ট— ১৯৯০-এর দশকের মুম্বইয়ের পটভূমিতে তৈরি এই গল্প সিনেমার পেছনের অন্ধকার দুনিয়া ঘিরে। আরিফের যাত্রা শুরু রাস্তায় ওয়াকম্যান বিক্রি করে, সেখান থেকে ধীরে ধীরে জড়িয়ে পড়ে সিনেমা পাইরেসির জগতে। আর সেখান থেকেই গড়ে তোলে নিজের প্রভাবশালী ‘ফার্স্ট কপি’-সাম্রাজ্য। মুনাওয়ারের কথায়, “আমি নার্ভাস, উত্তেজিত, আবার ভীষণ কৃতজ্ঞও। দর্শক কীভাবে গ্রহণ করেন, সেটা দেখার জন্য মুখিয়ে আছি।”

এই সিরিজে মুনাওয়ারের পাশাপাশি রয়েছেন ক্রিস্টল ডি'সুজা, গুলশন গ্রোভার, সাকিব আইয়ুব, আশি সিং, মেয়াং চ্যাং, ইনাম উল হক এবং রেজা মুরাদ।

১৬ জুন মুক্তি পেয়েছে ‘ফার্স্ট কপি’-র ট্রেলার, যা একদম স্পষ্ট করে দিয়েছে—এই গল্পে শুধু ‘সিনেমা কপি’ নয়, কপি হবে স্বপ্নও। আর সেই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে মুনাওয়ারের চরিত্র আরিফ—ভালবাসা, প্রতিশোধ আর সাহস নিয়ে গড়ে তুলবে এক দুনিয়া, যেখানে নাম আর প্রভাব কিনতে হয় ‘ফার্স্ট কপি’-র দামে।

এবার দেখার, রিয়্যালিটি শো জয়ের পর এই অভিনয়ের দুনিয়ায় মুনাওয়ারের ‘ফার্স্ট কপি’ কতটা গ্রহণ করেন দর্শক!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া