শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৭ জুন ২০২৫ ১৬ : ৪৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর শুটিংয়ে ফের ঘটল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। কর্ণাটকের মণি জলাধারে ছবির শুটিং চলাকালীন আচমকাই উল্টে গেল ইউনিটের একটি নৌকা যেখানে ছিলেন স্বয়ং অভিনেতা-পরিচালক ঋষভ শেট্টি এবং তাঁর ৩০ জনের টিম! সৌভাগ্যবশত, কেউ গুরুতর আঘাত না পেলেও এ ঘটনার ফলে আতঙ্কে কেঁপে উঠেছে গোটা ইউনিট।
এই দুর্ঘটনার সময় চলছিল ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং। নৌকাটি ওই বিরাট জলাধারের মাঝখানে ছিল। আচমকাই ভারসাম্য হারিয়ে সেটি উল্টে যায়। খবর, জল অগভীর হলেও নৌকার অতিরিক্ত ভার কিংবা ভারসাম্যহীনতাই হতে পারে বিপর্যয়ের কারণ।
এ ঘটনায় বেশ বড় ক্ষতি হয়েছে ছবির প্রযুক্তিগত দিক-ও। শুটিং ইউনিটের বেশ কিছু দামী ক্যামেরা, গিয়ার ও শুটিংয়ের জিনিসপত্র জলেই তলিয়ে গেছে। এর ফলে প্রযোজনা খাতে গুনতে হবে বেশ বড়সড়, মোটা টাকার অঙ্ক। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে ছুটে আসে থীর্থহল্লি থানার পুলিশ। শুরু হয়েছে পুলিশি তদন্ত। কীভাবে ঘটল এই বিপত্তি, তার খোঁজ চলছে। পাশাপাশি, ভবিষ্যতে শুটিং আরও সতর্কতার সঙ্গে করার পরিকল্পনাও নিচ্ছে টিম।
সিক্যুয়েলের তুলনায় অনেক বড় বাজেটে তৈরি হচ্ছে ‘কান্তারা: চ্যাপ্টার ১’ এবং এই ছবি একাধিক ভাষায় মুক্তি পাওয়ার কথা—কন্নড়, হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালম ও বাংলা। মুক্তির তারিখ ঠিক হয়েছে ২ অক্টোবর, ২০২৫, অর্থাৎ গান্ধী জয়ন্তি ও দশেরা উৎসবের মাঝে। কিন্তু তার আগে এই রকম একটি অঘটন প্রজেক্টের গতি কিছুটা হলেও শ্লথ করল বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির অনেকে।
অবশ্য, ভয়াবহ এই দুর্ঘটনার পরেও ঋষভ শেট্টি এবং তাঁর দল যেভাবে ধাতস্থ থেকেছেন, তা সত্যিই প্রশংসনীয়। ‘কান্তারা’র দ্বিতীয় অধ্যায় শুরুতেই বিপত্তি বয়ে আনলেও, শেষটা যেন হয় আরও বেশি জাদুকরী—এই আশা রেখেই আপাতত অপেক্ষায় নির্মাতা ও দর্শক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি