শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৭ জুন ২০২৫ ১৪ : ১৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের অন্যতম পরিচিত ও জনপ্রিয় মুখ তিনি। ঝুলিতে ৫০০-রও বেশি ছবি, অসংখ্য টেলিভিশন শো— তবুও ব্যক্তিগত যন্ত্রণার ছায়া কখনও তাঁর পেশাদার জীবনে পড়তে দেননি বর্ষীয়ান অভিনেত্রী অরুণা ইরানি। বর্তমানে তাঁর বয়স ৭৬ পেরিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানালেন, স্তন ক্যানসারের দু-দু’বার আক্রান্ত হয়েছেন তিনি!
এক খোলামেলা আড্ডায় অরুণা জানান, প্রথমবার শুটিং চলাকালীনই বুঝতে পারেন কিছু একটা অস্বাভাবিক অনুভূতি হচ্ছে শরীরে। “একদিন শুট করছিলাম, হঠাৎ যেন মনে হল, কিচ্ছু একটা ঠিক নেই। ডাক্তারের কাছে গেলাম, উনি বললেন এটা নাকি একটা সামান্য গাঁট। কিন্তু আমি জেদ করে বলি, এক্ষুনি অপারেশন করে ফেলুন!”— বললেন অভিনেত্রী।
ডাক্তার কেমোথেরাপির পরামর্শ দেন। কিন্তু তখন কেমো না নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কারণ? “চুল উঠে গেলে আমি শুটিং করব কীভাবে?” তাঁর জবাব ছিল সোজাসাপটা— “ডাক্তার তখন বললেন, তাহলে একটা ওষুধ খান প্রতিদিন। আমি তাই করলাম। কারণ আমি কাজ করছিলাম, চুল ফেলে ক্যামেরার সামনে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব ছিল না।”
কিন্তু ২০২০ সালের মার্চে, ঠিক করোনা মহামারির আগে, তাঁর শরীরে ফের ফিরে এল এই মারণরোগ। “এটা আমারই ভুল ছিল,” বললেন তিনি— “আগে কেমো নিইনি, এবার বাধ্য হয়েই নিতে হল।” তবে সময় বদলেছে, চিকিৎসাও উন্নত হয়েছে। কেমো নেওয়ার পর কিছু চুল ঝরলেও দ্রুত ফিরে এসেছে সেসব। “চুল কিছু যায় ঠিকই, কিন্তু আবার গজিয়েও ওঠে,” দিলখোলা মন্তব্য অভিনেত্রীর।
শুধু ক্যানসারই নয়, ডায়াবেটিস ধরা পড়েছিল যখন তাঁর যখন ৬০ বছর বয়স। এমনকী একবার ডাক্তাররা জানিয়েও দিয়েছিলেন— “আপনার দু’টি কিডনিই নষ্ট হয়ে গেছে!” কিন্তু সৌভাগ্যবশত, বড়সড় চিকিৎসার প্রয়োজন হয়নি। এখন সম্পূর্ণ সুস্থ আছেন তিনি।
প্রসঙ্গত, অরুণা ইরানির অভিনয়যাত্রা শুরু হয়েছিল শিশুশিল্পী হিসেবে— ১৯৬১ সালে ‘গঙ্গা যমুনা’ ছবিতে। তার ঠিক পরের বছর, ‘অনপঢ়’ ছবিতে ছোটবেলার মালা সিনহার চরিত্রে। এরপর ‘জাহানারা’ (১৯৬৪), ‘উপকার’ (১৯৬৭), ‘আয়া শাওয়ান ঝুম কে’ (১৯৬৯)-এর মতো ছবিতে ছোট ছোট চরিত্রে ধীরে ধীরে জায়গা বানাতে থাকেন তিনি।
বিশেষ করে কৌতুক অভিনেতা মহম্মদ মেহমুদ-এর সঙ্গে জুটি বেঁধে একের পর এক ছবিতে নজর কাড়েন— ‘অওলাদ’ (১৯৬৮), ‘হমজোলি’ (১৯৭০), ‘দেবী’ (১৯৭০), ‘নয়া জমানা’ (১৯৭১) ইত্যাদি। একবার দৌড় শুরু হলে আর থেমে থাকেননি তিনি।
পরে টেলিভিশনের পর্দাতেও জমিয়ে অভিনয় করেছেন অরুণা ইরানি। শুধু অভিনয় নয়, ক্যামেরার পেছনেও কাজ করেছেন পরিচালনা ও প্রযোজকের ভূমিকায়। তাঁর জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে— ‘মেহেন্দি তেরে নাম কী’, ‘দেশ মে নিকলা হোগা চাঁদ’, ‘রব্বা ইশ্ক না হোয়ে’, ‘বৈদেহি’ সহ আরও অনেক। শেষবার তাঁকে দেখা গেছে কেশরী বীর ধারাবাহিকে। দীর্ঘ কর্মজীবনে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি তিনি পান ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।
জীবনের লড়াই হোক বা ক্যামেরার সামনে চরিত্রের লড়াই— অরুণা ইরানি প্রমাণ করে দিয়েছেন, মনের জোর থাকলে কিছুই থামাতে পারে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি