শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Randhir Kapoor Never Approved Karisma Kapoor s Marriage and once slammed her Ex-Husband Sunjay Kapur

বিনোদন | ‘আমরা সঞ্জয়ের টাকা চাই না’, মেয়ে করিশ্মার প্রাক্তন স্বামীর সম্পত্তি নিয়ে কেন রেগে অগ্নিশর্মা রণধীর কাপুর?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৭ জুন ২০২৫ ১৩ : ৩৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: রণধীর কাপুর মানেই সোজাসাপটা, রাখঢাকহীন কথা। আর তাঁর মেয়ে করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরকে নিয়ে তাঁর বিস্ফোরক মন্তব্য এক সময় বলিউডের অন্দরে ঝড় তুলেছিল। ২০১৬ সালে দেওয়া এক সাক্ষাৎকারে রণধীর স্পষ্ট জানিয়েছিলেন—এই সম্পর্কের ঘোরতর বিরোধী ছিলেন তিনি, এবং কোনওদিনও সঞ্জয়কে জামাই হিসেবে মেনে নিতে পারেননি।

রণধীরের কথায়, “সবাই জানেন আমরা কারা। আমরা কাপুর পরিবার। আমাদের নিজের পরিচয়, প্রতিভা, সম্মান আছে। আমরা কোনওদিন কারও টাকার জন্য দৌড়ইনি, ভবিষ্যতেও দৌড়ব না। আমাদের পরিবারে মেধা, খ্যাতি আর অর্থ—সবই আছে। আর সেটা আমাদের প্রাপ্য।”

প্রসঙ্গত, করিশ্মার সঙ্গে সঞ্জয় কাপুরের বিয়ে ঘিরে বারবার উঠেছিল প্রশ্ন—তিনি কি শুধুমাত্র ধনকুবের বলেই এই পাত্রকে বেছে নিয়েছিলেন? এই জল্পনার জবাবেই ছিল রণধীরের এই কড়া বার্তা। শুধু তাই নয়, সঞ্জয়ের স্বভাব নিয়েও ছিল তাঁর স্পষ্ট আপত্তি। “আমি কোনওদিন চাইনি করিশ্মা ওকে বিয়ে করুক। সে কোনওদিনই ওকে স্ত্রীর সম্মান দেয়নি। শুধু মিথ্যে কথা বলে গিয়েছে আর অন্য এক মহিলার সঙ্গে দিন কাটিয়েছে। গোটা দিল্লি জানে ও কেমন মানুষ। এর চেয়ে বেশি কিছু বলব না! ” মন্তব্য করেছিলেন রণধীর।

২০০৩ সালে বিয়ে করেছিলেন করিশ্মা কাপুর এবং সঞ্জয় কাপুর। দুই সন্তান—সামাইরা ও কিয়ানের জন্মের পরেও তিক্ততা কমেনি, বরং ২০১৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া রীতিমতো কাদা ছোড়াছুড়ির পর্যায়ে পৌঁছেছিল। একের পর এক অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তাল হয়েছিল বিন্দন দুনিয়া। শেষমেশ ২০১৬ সালে আইনি বিচ্ছেদ চূড়ান্ত হয়। ওই সময়েই করিশ্মার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ১৪ কোটির বন্ড ও একটি হাউজ ট্রান্সফার করেছিলেন সঞ্জয়।

চিরোলটি মাসেই মৃত্যু হয়েছে সঞ্জয় কাপুরের। মৃত্যুকালে তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১০,৩০০ কোটি টাকা! বিলেনিয়ার তালিকায় নাম উঠেছিল ২০২২ সালেই। তাঁর সংস্থা সোনা কমস্টার আজ ভারতের অন্যতম বৃহৎ অটোমোবাইল কম্পোনেন্ট কোম্পানি।

তবে যতই রাজত্ব গড়ে যান প্রাক্তন, রণধীর কাপুরের চোখে সঞ্জয় কাপুর ছিলেন না যোগ্য জামাই। কাপুর পরিবার যে শুধু স্টারডমেই নয়, আত্মসম্মানেও বড়—সেই বার্তাই দিয়ে গিয়েছেন তিনি, সোজাসাপটা ভাষায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া